সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তাবেও ভারতে খেলতে নারাজ টাইগাররা

ডেস্ক, রাজনীতি ডটকম

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিসিবি কঠোর অবস্থান নেওয়ায় বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যকার দ্বৈরথ এখন ভিন্ন মাত্রা নিয়েছে।

ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে বড় ধরনের আর্থিক লোকসান পড়তে যাচ্ছে ভারত। কারণ বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তবে সম্প্রচার স্বত্ব ও টিকিট বিক্রিসহ বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে আয়োজক দেশটি।

এই সংকট নিরসনে নজিরবিহীন এক প্রস্তাব নিয়ে হাজির হতে যাচ্ছে ভারত। ভারত এখন বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। সাধারণত কোনো দেশের সরকারপ্রধানরা যে ধরনের নিচ্ছিদ্র প্রোটোকল ও নিরাপত্তা পান, টাইগারদের জন্য ঠিক সেই স্তরের নিরাপত্তার নিশ্চয়তা দিতে চাইছে ভারত। ভারতের পক্ষ থেকে এমন নজিরবিহীন নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বিসিবির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

জানা গেছে, আজই আইসিসির সাথে বিসিবির একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আইসিসির মাধ্যমেই ভারতকে এই রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে পারে। বিসিসিআই আশা করছে, সর্বোচ্চ স্তরের নিরাপত্তার নিশ্চয়তা পেলে হয়তো বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।

তবে এখন পর্যন্ত বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অনড় রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দল ভারতে নিরাপদ বোধ করছে না। আইপিএল থেকে মোস্তাফিজের মতো তারকা ক্রিকেটারকে যেভাবে অসম্মানজনক উপায়ে বাদ দেওয়া হয়েছে, তাতে ক্রিকেটারদের মানসিক নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বোর্ড।

এদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের যে সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয় নিয়েছে তাকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি পরিষ্কার জানিয়েছেন, আইসিসি থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আপাতত ভারতের মাটিতে পা না রাখার বিষয়ে বিসিবির মনোভাব অত্যন্ত কঠোর।

এখন দেখার বিষয়- ভারতের দেওয়া এই রাষ্ট্রীয় প্রোটোকল এর প্রস্তাবে বিসিবির মন গলে কি না, নাকি টাইগারদের বিশ্বকাপ ম্যাচগুলো শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই সরিয়ে নিতে হয়।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement