ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার, নতুন সূচিতে মাঠে গড়াচ্ছে বিপিএল

ক্রীড়া ডেস্ক
বিপিএল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামকে অর্থ বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে বয়কট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা। এর মধ্য দিয়ে দুই দিনের বিরতি দিয়ে ফের মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে বিপিএল সচল হচ্ছে। পরে সন্ধ্যা ৭টায় রয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ।

বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, বিপিএলের ঢাকা পর্বের ম্যাচগুলো সরাসরি পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের স্থগিত দুই ম্যাচ হচ্ছে আজ শুক্রবার। শুক্রবারের ম্যাচ দুটি হবে শনিবার। একইভাবে শনিবারের দুটি ম্যাচ রোববার খেলবেন ক্রিকেটাররা।

একদিন বিশ্রাম দিয়ে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) মাঠে গড়াবে বিপিএলের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। পরদিন বুধবার (২১ জানুয়ারি) কোয়ালিফয়ার ২ ম্যাচটি হবে। ফাইনাল ম্যাচটি হবে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি)।

ভারতে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স টিম থেকে দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জের ধরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে চলছে অস্থিরতা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঝুলে রয়েছে।

এর মধ্যেই ক্রিকেটারদের আক্রমণ করে মন্তব্য করে বসেন বিসিবি পরিচালক ও অর্থ বিভাগের প্রধান নাজমুল ইসলাম। প্রথমে তিনি বলেন, বিশ্বকাপ না খেললে ক্রিকেট বোর্ডের আর্থিক কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। অন্তত এই বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক, বোর্ডের কোনো লাভ-ক্ষতি নেই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও ২০২৭ সাল পর্যন্ত বিসিবির আয়ে কোনো হেরফের হবে না বলে দাবি করেন তিনি।

বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি তা ফেরত চাইছি নাকি? বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি?’

নাজমুল ইসলামের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় ক্রিকেটাঙ্গনে। ক্রিকেটাররা তাকে অপসারণের দাবি তোলেন। তারা আলটিমেটাম দেন, নাজমুল ইসলামকে না সরানো পর্যন্ত সব ধরনের খেলা বন্ধ রাখবেন। বয়কটের এ ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিপিএলের দুই ম্যাচের কোনোটিই আর ম্যাচ হয়নি। এ দিন থেকেই ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল।

এর মধ্যে বিকেলে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে নাজমুলকে সরিয়ে দেয় বিসিবি। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে নাজমুলকে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানায়। বিসিবি ক্রিকেটারদের এ দাবি মানতে রাজি না হলে ক্রিকেটাররাও খেলা বয়কটের ঘোষণায় অনড় থাকেন।

পরে রাতে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসে কোয়াব। সে বৈঠকেই অচলাবস্থার অবসান ঘটে। বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।

এক নজরে বিপিএলের পরিবর্তিত সূচি

১৬ জানুয়ারি, শুক্রবার

  • চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস — দুপুর ২টা
  • সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স — সন্ধ্যা ৭টা

১৭ জানুয়ারি, শনিবার

  • রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস — দুপুর ১টা
  • চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স — সন্ধ্যা ৬টা

১৮ জানুয়ারি, রবিবার

  • রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস — দুপুর ১টা
  • চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস — সন্ধ্যা ৬টা

২০ জানুয়ারি, মঙ্গলবার

  • এলিমিনেটর ম্যাচ — দুপুর ১টা
  • প্রথম কোয়ালিফায়ার — সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি, বুধবার

  • দ্বিতীয় কোয়ালিফায়ার — সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি, শুক্রবার

  • ফাইনাল — সন্ধ্যা ৭টা
Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement