ক্রীড়া ডেস্ক

২০০৫ সালের ফাইনালে অস্ট্রেলিয়া আর ২০১৭ সালের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে দোরগোড়ায় গিয়েও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ছোঁয়া হয়নি ভারতের। তৃতীয়বারের চেষ্টায় শেষ পর্যন্ত সফল ভারত। অন্যদিকে ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও ফাইনালে গিয়ে শিরোপাবঞ্চিত দক্ষিণ আফ্রিকা। তাদের ৫২ রানে হারিয়ে তাই নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নের গৌরব অর্জন করল ভারত।
রোববার (২ নভেম্বর) নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার উদ্বোধনী জুটি থেকে আসে ১০৪ রান। শেফালির সঙ্গে দীপ্তি শর্মার ফিফটি আর স্মৃতির ৪৫ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের পুঁজি পায় ভারত।
জবাবে কিছুটা ধীরগতিতে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটস। দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৭ বলে ৫১ রান। ৩৫ বলে ২৩ রান করে রান আউটে কাটা পড়েন ব্রিটস। তিন নম্বরে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি আনিকা বশ। ৬ বলে কোনো রান না করেই বিদায় নেন।
তৃতীয় উইকেট জুটিতে সুনে লুসকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন ভলভার্ট। শেফালির বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩১ বলে ২৫ রান। মারিজান কাপও টিকতে পারেননি বেশিক্ষণ। বিদায় নিয়েছেন ৫ বলে ৪ রান করেই।
এরপর সিনালো জাফতা ফেরেন ২৯ বলে ১৬ রান করে। তবে আনেরি ডের্কসেনকে নিয়ে ৬১ রানের জুটি গড়ে আবার দলকে লড়াইয়ে ফেরান ভলভার্ট। দলীয় ২০৯ রানের মাথায় দীপ্তির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৩৭ বলে ৩৫ রান করা ডের্কসেন।
এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করে যাচ্ছিলেন অধিনায়ক লরা ভলভার্ট। এক পর্যায়ে তুলে নেন সেঞ্চুরি। তবে এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় দীপ্তির বলে বড় শট খেলতে গিয়ে।
এরপর আর বাকিদের কেউই তেমন সুবিধা করতে পারেননি। ভারতের ২৯৮ রানের বিপরীতে ৪৫ ওভার তিন বলে সব উইকেট হারিয়ে ২৪৬ রান করতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা।
এর আগে বৃষ্টির কারণে ফাইনালের টসে বিলম্বে হয়েছে। খেলাও শুরু হয়েছে দেরিতে। টস হেরে ব্যাট করতে নামা ভারতকে ঘরের মাঠে দারুণ শুরু এনে দেয় স্মৃতি-শেফালির ওপেনিং জুটি। ১৭.৪ ওভারে প্রথম উইকেট হারানোর আগেই ১০৪ রান স্কোরবোর্ডে জমা করে ভারত। ৫৮ বলে ৮ চারে ৪৫ রান করা স্মৃতিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ত্রিয়ন।
স্মৃতির বিদায়ে ক্রিজে আসেন সেমিফাইনালে ভারতের জয়ের নায়ক জেমিমা রদ্রিগেজ। শেফালির সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৬৬ রানে বিদায় নেন সেঞ্চুরির পথে থাকা শেফালি। ৭৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৭ রান করে খাকার বলে লুসের হাতে ধরা পড়েন তিনি। এটিই শেফালির ক্যারিয়ার সেরা ইনিংস।
আগের ম্যাচে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলা রদ্রিগেজ এদিন আর বড় ইনিংস খেলতে পারেননি। সেট হয়েও আউট হয়ে গেছেন ৩৭ বলে ২৪ রানের ইনিংস খেলেই। খাকার বলে উলভার্টের হাতে ক্যাচ দেন তিনি।
অধিনায়ক হারমানপ্রীতও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ২০ রান করে এমলাবার বলে বোল্ড হয়ে যান তিনি। ডি ক্লার্কের বলে তার হাতেই ক্যাচ দেওয়ার আগে আমানজিত করেন ১২ বলে ১৪।
পাঁচে নামা দীপ্তি ভালো খেলছিলেন। সাতে নামা রিচা ঘোষও নেমেই ঝড় তোলেন। দীপ্তি-রিচার দারুণ জুটি ভারতকে ৩০০ রানের আশা দেখাচ্ছিল। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে আউট হন রিচা, ২৪ বলে ৩৪ রান করেন তিনি। দলের স্কোর তখন ২৯২। পরে দীপ্তি রানআউট হয়ে যান ইনিংসের একদম শেষ বলে, ৫৮ বলে ৫৮ রান করেন তিনি।
৭৮ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংসের পাশাপাশি বল হাতে ৩৬ রানে ২ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন শেফালি। অন্যদিকে টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে ২১৫ রান করার পাশাপাশি বল হাতে ২২ উইকেট তুলে নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সের বদৌলতে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন ভারতের দীপ্তি শর্মা।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে