বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ শুরু, টি-টোয়েন্টিতে প্রথম

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ১৮
শ্রীলংকার কলম্বোতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও পাকিস্তান। ছবি: সংগৃহীত

১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলার গৌরব অর্জন করে। সেটি ছিল ওয়ানডে বিশ্বকাপ। এরপর আবির্ভাব টি-টোয়েন্টির। সেই ১৯৯৯ সালের পর গত ২৬ বছরে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি— প্রতিটি বিশ্বকাপ ক্রিকেটেরই অংশ ছিল বাংলাদেশ। এবার ‘অক্রিকেটীয়’ এক কারণে বাংলাদেশকে ছাড়াই শুরু হয়ে গেল বিশ্বকাপ, টি-টোয়েন্টিতে যা প্রথমবার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) শ্রীলংকার কলম্বোতে সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ মাঠে গড়ানোর মধ্য দিয়ে শুরু হলো ২০ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

প্রথম ম্যাচে টসে জিতে বোলিং বেছে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডসকে। ডাচ ব্যাটাররা ১৯ ওভার ৫ বলে ১৪৭ রান তুলতেই অলআউট হয়ে গেছেন। ১৪৮ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।

শ্রীলংকায় শুরু হওয়া এ বিশ্বকাপের আরেক সহআয়োজন ভারত। সেখানেই কলকাতার ইডেন গার্ডেনসে গ্রুপ পর্বের প্রথম তিনটি ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল। সেই ভারতকে নিয়েই ‘গণ্ডগোলে’র শুরু বাংলাদেশ ইস্যুতে।

বিশ্বকাপের সবকিছু যখন মোটামুটি ঠিকঠাক, তখন ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএলের নিলামে কেনা বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

জানা যায়, হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের হুমকির মুখে নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে দল ছাড়তে বলা হয়। বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়— এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারলে বিশ্বকাপে গোটা বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে ভারত?

এ প্রশ্ন তুলে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। দাবি জানানো হয়, বাংলাদেশের ম্যাচগুলো আরেক আয়োজন শ্রীলংকায় স্থানান্তর করা হোক। এ নিয়ে দফায় দফায় বৈঠক করেও লাভ হয়নি। আইসিসি জানায়, বাংলাদেশ যদি ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে।

শেষ পর্যন্ত সেটিই হয়েছে। বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে বিশ্বকাপে। তাতে প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর মাঠে গড়িয়েছে। আর ১৯৯৯ সালে বিশ্বকাপ খেলা শুরু করা বাংলাদেশ এই প্রথম কোনো বিশ্বকাপের আসরে অংশীদার হতে পারেনি।

বিশ্বকাপে না থেকেও অবশ্য বাংলাদেশের ‘অস্তিত্ব’ গোটা আসরেই থেকে যাবে। একদিকে বাংলাদেশের বাদ পড়ার প্রক্রিয়ার রেশ যেমন আঞ্চলিক রাজনীতিতে থেকে যাবে, অন্যদিকে বাংলাদেশ ঘিরে পাকিস্তানও ছড়িয়েছে বাড়তি উত্তেজনা। দেশটি ঘোষণা দিয়েছে, বাংলাদেশের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বাংলাদেশের পক্ষে সংহতি জানাতে তারা ভারতের সঙ্গে ম্যাচটি বয়কট করবে! ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে তাই ফিরে আসবে বাংলাদেশেরই নাম।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরুর কথা বলা হলো আগেই। এ দিন বিকেল ৩টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেনসে গ্রুপ ‘সি’র ম্যাচে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। এ ম্যাচেই স্কটল্যান্ডের জায়গায় খেলার কথা ছিল বাংলাদেশের। দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।

এক নজরে বিশ্বকাপের ৪ গ্রুপ ও গ্রুপ পর্বের সূচি

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া
তারিখখেলাভেন্যুসময়
৭ ফেব্রুয়ারিপাকিস্তান বনাম নেদারল্যান্ডসকলম্বোসকাল ১১টা ৩০ মিনিট
৭ ফেব্রুয়ারিভারত বনাম যুক্তরাষ্ট্রমুম্বাইসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১০ ফেব্রুয়ারিনেদারল্যান্ডস বনাম নামিবিয়াদিল্লিসকাল ১১টা ৩০ মিনিট
১০ ফেব্রুয়ারিপাকিস্তান বনাম যুক্তরাষ্ট্রকলম্বোসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১২ ফেব্রুয়ারিভারত বনাম নামিবিয়াদিল্লিসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১৩ ফেব্রুয়ারিযুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডসচেন্নাইসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১৫ ফেব্রুয়ারিযুক্তরাষ্ট্র বনাম নামিবিয়াচেন্নাইবিকেল ৩টা ৩০ মিনিট
১৫ ফেব্রুয়ারিভারত বনাম পাকিস্তানকলম্বোসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১৮ ফেব্রুয়ারিপাকিস্তান বনাম নামিবিয়াকলম্বোবিকেল ৩টা ৩০ মিনিট
১৮ ফেব্রুয়ারিভারত বনাম নেদারল্যান্ডসআহমেদাবাদসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
গ্রুপ ‘বি’: শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
তারিখখেলাভেন্যুসময়
৮ ফেব্রুয়ারিশ্রীলংকা বনাম আয়ারল্যান্ডকলম্বোসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
৯ ফেব্রুয়ারিজিম্বাবুয়ে বনাম ওমানকলম্বোবিকেল ৩টা ৩০ মিনিট
১১ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ডকলম্বোবিকেল ৩টা ৩০ মিনিট
১২ ফেব্রুয়ারিশ্রীলংকা বনাম ওমানক্যান্ডিসকাল ১১টা ৩০ মিনিট
১৩ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়েকলম্বোসকাল ১১টা ৩০ মিনিট
১৪ ফেব্রুয়ারিআয়ারল্যান্ড বনাম ওমানকলম্বোসকাল ১১টা ৩০ মিনিট
১৬ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম শ্রীলংকাক্যান্ডিসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১৭ ফেব্রুয়ারিআয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়েক্যান্ডিবিকেল ৩টা ৩০ মিনিট
১৯ ফেব্রুয়ারিশ্রীলংকা বনাম জিম্বাবুয়েকলম্বোবিকেল ৩টা ৩০ মিনিট
২০ ফেব্রুয়ারিঅস্ট্রেলিয়া বনাম ওমানক্যান্ডিসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
গ্রুপ ‘সি’: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, ইতালি ও নেপাল
তারিখখেলাভেন্যুসময়
৭ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডকলকাতাবিকেল ৩টা ৩০ মিনিট
৮ ফেব্রুয়ারিইংল্যান্ড বনাম নেপালমুম্বাইবিকেল ৩টা ৩০ মিনিট
৯ ফেব্রুয়ারিস্কটল্যান্ড বনাম ইতালিকলকাতাসকাল ১১টা ৩০ মিনিট
১১ ফেব্রুয়ারিইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজমুম্বাইসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১২ ফেব্রুয়ারিনেপাল বনাম ইতালিমুম্বাইবিকেল ৩টা ৩০ মিনিট
১৪ ফেব্রুয়ারিইংল্যান্ড বনাম স্কটল্যান্ডকলকাতাবিকেল ৩টা ৩০ মিনিট
১৫ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজ বনাম নেপালমুম্বাইসকাল ১১টা ৩০ মিনিট
১৬ ফেব্রুয়ারিইংল্যান্ড বনাম ইতালিকলকাতাবিকেল ৩টা ৩০ মিনিট
১৭ ফেব্রুয়ারিস্কটল্যান্ড বনাম নেপালমুম্বাইসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১৯ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালিকলকাতাসকাল ১১টা ৩০ মিনিট
গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা
তারিখখেলাভেন্যুসময়
৮ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম আফগানিস্তানচেন্নাইসকাল ১১টা ৩০ মিনিট
৯ ফেব্রুয়ারিদক্ষিণ আফ্রিকা বনাম কানাডাআহমেদাবাদসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১০ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাতচেন্নাইবিকেল ৩টা ৩০ মিনিট
১১ ফেব্রুয়ারিদক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানআহমেদাবাদসকাল ১১টা ৩০ মিনিট
১৩ ফেব্রুয়ারিকানাডা বনাম সংযুক্ত আরব আমিরাতদিল্লিবিকেল ৩টা ৩০ মিনিট
১৪ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাআহমেদাবাদসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
১৬ ফেব্রুয়ারিআফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতদিল্লিসকাল ১১টা ৩০ মিনিট
১৭ ফেব্রুয়ারিনিউজিল্যান্ড বনাম কানাডাচেন্নাইসকাল ১১টা ৩০ মিনিট
১৮ ফেব্রুয়ারিদক্ষিণ আফ্রিকা বনাম সংযুক্ত আরব আমিরাতদিল্লিসকাল ১১টা ৩০ মিনিট
১৯ ফেব্রুয়ারিআফগানিস্তান বনাম কানাডাচেন্নাইসন্ধ্যা ৭টা ৩০ মিনিট
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়: বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই অনন্য সাফল্য আগামীতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

৮ দিন আগে

সিলেটেও জয়ে মাতল বাংলাদেশ, ব্যাক-টু-ব্যাক হোয়াইটওয়াশ পাকিস্তান

ঘরের মাঠে সফরকারীদের স্রেফ উড়িয়ে দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে হোয়াইটওয়াশের স্বাদ নিল টাইগাররা। চট্টগ্রামের প্রথম টেস্টে জয়ের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও দাপট ধরে রেখে ব্যাক-টু-ব্যাক হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে পাকিস্তানকে।

৮ দিন আগে

সিটির ড্রয়ে ২২ বছর পর ইংলিশ লিগে চ্যাম্পিয়ন আর্সেনাল

চতুর্থ মৌসুমে এসে শেষ পর্যন্ত পারলেন আর্তেতা, পারল আর্সেনাল। দীর্ঘ ২২ মৌসুম পর অবশেষে কাটল শিরোপা খরা। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন আর্সেনাল। এটি তাদের ১৪তম লিগ শিরোপা।

৯ দিন আগে

পঞ্চম দিনে গড়াল সিলেট টেস্ট, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট

শেষ দুই ওভার রিজওয়ান আর সাজিদ আলী নির্বিঘ্নে কাটিয়ে দিলে ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের প্রয়োজন এখনো ১২১ রান। পাকিস্তানকে ব্যাক-টু-ব্যাক সিরিজে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন আর ৩ উইকেট।

৯ দিন আগে