হৃদয়ের পর মোসাদ্দেক-লিটনের ফিফটি, অস্ট্রেলিয়ার টার্গেট ২৭৫

ক্রীড়া প্রতিবেদক
তাওহীদ হৃদয়ের ৮৮ বলে ৮৩ রানের ইনিংস বাংলাদেশের রান আড়াই শ পার করতে বড় ভূমিকা রাখে। ছবি: সংগৃহীত

ক্র্যাম্প নিয়ে মাঠ ছেড়েছিলেন লিটন দাস। তাওহীদ হৃদয় আর শেখ মেহেদির উইকেট পতনের পর আর বসে থাকতে পারেননি। কিছুটা খুঁড়িয়ে হলেও ফিরে এলেন মাঠে। ৪৮ রান নিয়ে ফিরে এসে অর্ধশতকও পূরণ করলেন। মজার বিষয়— লিটনের ১১ বছরের ক্যারিয়ারে মিরপুরে কোনো অর্ধশতক ইনিংস এই প্রথম!

লিটন ছাড়াও এই ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন। তিন ফিফটিতে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান। অস্ট্রেলিয়ার টার্গেট ২৭৫। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে হলে এর আগেই আটকে ফেলতে হবে টাইগার বোলারদের।

রোববার (১৪ জুন) মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার হাতছানি সামনে রেখে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে মাথায় আঘাত পাওয়া মেহেদি হাসান মিরাজের অবর্তমানে তিনি অধিনায়কত্ব করেন।

ব্যাটিং ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। জেভিয়ার বার্টলেটের প্রথম ওভারের চতুর্থ বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। এরপর তানজিদ-শান্ত ৫১ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। পাওয়ারপ্লের শেষ ওভারের শেষ বলে এই সিরিজে অস্ট্রেলিয়ার সফলতম বোলার পার্টটাইমার ম্যাট রেনশকে তুলে মারতে গিয়ে ফিল্ডারের হাতে ধরা পড়ে ড্রেসিং রুমে ফেরেন তানজিদ। ২০ বলে ১৯ করেছিলেন তিনি।

অধিনায়ক শান্তও বেশিক্ষণ টিকে থাকতে পরেননি। পঞ্চদশ ওভারের প্রথম বলে রেনশর বলেই বোল্ড হয়ে যান তিনি। তার সংগ্রহ ৫০ বলে ২৪ রান। দলের রান তখন ৬১।

এরপর লিটন আর হৃদয় বড় জুটি গড়েন। শুরুতে দেখেশুনে খেললেও পরের দিকে রানের গতি বাড়ান। ১০৯ বলে ৯৫ রানের জুটি যখন হয়ে গেছে, তখন ক্র্যাম্পের কারণে ৭৩ বলে ৪৮ রানে থাকা অবস্থায় মাঠ ছাড়তে হয় লিটনকে।

এবারে হৃদয়ের সঙ্গে উইকেটে যোগ দেন মোসাদ্দেক হোসেন। এই দুজনের জুটিতে দ্রুত রান সংগ্রহ করতে থাকে বাংলাদেশ। ৮৮ বলে ৮৩ করে হৃদয় যখন আউট হন, ততক্ষণে জুটিতে এসেছে ৮১ বলে ৯০ রান।

মোসাদ্দেক তখনো চালিয়ে খেলার চেষ্টা করে যাচ্ছিলেন। তাতে একসময় বাংলাদেশের রান ২৮০ পেরিয়ে যাবে বলেই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত তা হয়নি হৃদয়ের আউটের পর মাঠে নামা শেখ মেহেদির ব্যাটিংয়ে। ৯ বলে মাত্র ৩ রান করতে সক্ষম হন তিনি।

শেখ মেহেদির বিদায়ে ফের উইকেটে ফেরেন লিটন দাস। শেষ কয়েকটি বল খেলার পথে মিরপুরে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। খুব বেশি দৌড়াতে পারছিলেন না তিনি। তবে বেন ডোয়ার্শাসের শেষ ওভারে একটি ছক্কা মেরেছেন তিনি।

এর মধ্যে ফিফটি তুলে নিয়েছেন মোসাদ্দেকও। শেষ পর্যন্ত ৫১ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন তিনি। চার বছর পর দলে ফিরে প্রথম সিরিজেই তিন ম্যাচে দুটি ফিফটি তুলে নিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জেভিয়ের বার্টলেট ও ম্যাট রেনশ। অন্য উইকেটটি নিয়েছেন বেন ডোয়ার্শাস।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement