ডেস্ক, রাজনীতি ডটকম

পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করলেন জিনেদিন জিদান। চার বছরের চুক্তিতে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচ।
মঙ্গলবার (২৮ জুলাই) প্যারিসে এফএফএফ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জিদানকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেন সংস্থাটির সভাপতি ফিলিপ দিয়ালো। তিনি জানান, ২০২৬ বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছিল।
দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জিদান বলেন, ফ্রান্সের কোচ হওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। এ কারণেই গত পাঁচ বছরে ক্লাব ও জাতীয় দল থেকে পাওয়া একাধিক প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।
জিদান বলেন, “রিয়াল মাদ্রিদ ছাড়ার পর অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি সব প্রত্যাখ্যান করেছি, কারণ আমার লক্ষ্য ছিল শুধুই ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া। এখন এই দলের সঙ্গে কাজ করা এবং তাদের জয়ের ধারায় রাখা আমার সবচেয়ে বড় দায়িত্ব।”
সংবাদ সম্মেলনের শুরুতে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে চলমান ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা অগ্নিনির্বাপণকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন জাতীয় দলের দায়িত্ব পালন করা দিদিয়ের দেশমের অবদানেরও প্রশংসা করেন।
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার দিনটিকে নিজের কোচিং জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত উল্লেখ করে জিদান বলেন, “আজকের দিনটি আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের দিন।”

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে