ডেস্ক, রাজনীতি ডটকম

এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছান তিনি।
ঢাকায় পৌঁছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশে হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। ইনশা-আল্লাহ আমরা সাক্সেসফুল হব। ৯ তারিখ আমরা হংকংয়ের সঙ্গে খেলতে নামব। ইনশা-আল্লাহ সবাই আমাদের সাপোর্ট দেবেন।’
হামজাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। আনুষ্ঠানিকতা শেষে দ্রুত টিম হোটেলের উদ্দেশে রওনা হন হামজা। কয়েক ঘণ্টা বিশ্রাম শেষে আজ বিকেলেই দলের অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। এর মধ্যে এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এবং প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। গত ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত ভুটানের বিপক্ষে গোলও করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর।

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
১৫ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।
১৫ ঘণ্টা আগে
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৭ ঘণ্টা আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১ দিন আগে