৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক
জয়ের পর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের বাঁধভাঙা উল্লাস। ছবি: সংগৃহীত

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু থেকেই দাপট দেখায় মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এই জয়ে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিল যুক্তরাষ্ট্র, এর আগে একই কৃতিত্ব অর্জন করেছে আরেক আয়োজক মেক্সিকো।

প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও আক্রমণাত্মক মেজাজে নামে স্বাগতিকরা। তবে চোটের কারণে এ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ মাঠে না থাকলেও আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি।

ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক থেকে ফরোয়ার্ড ফোলারিন বালোগানের ক্রস নিজেদের জালে পাঠিয়ে আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস। দ্রুত এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করে ফেলে স্বাগতিকরা।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। সের্হেনিও দেস্তের দূরপাল্লার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে গেলে সুযোগ বুঝে হেডে বল জালে পাঠান ডিফেন্ডার অ্যালেক্স ফ্রিম্যান। শুরুতে অফসাইড ধরা হলেও ভিএআর পর্যালোচনায় গোলটি বৈধ ঘোষণা করা হয়।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে তারা কিছুটা হিসাবি ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে। বলের দখল নিজেদের কাছে রেখে অস্ট্রেলিয়ার আক্রমণ ঠেকিয়ে দেয় স্বাগতিকরা। ফলে আর কোনো গোল না হলেও ম্যাচের ফলাফল নিশ্চিত থাকে।

চোট পাওয়া পুলিসিচকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। জানানো হয়েছে, তার বাঁ পায়ের কাফের চোট উন্নতির দিকে থাকলেও ঝুঁকি এড়াতে ধীরে অগ্রসর হওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে।

এই জয়ে ‘ডি’ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। একটি করে ম্যাচ খেলা তুরস্ক ও প্যারাগুয়ে এখনো পয়েন্টের দেখা পায়নি। গ্রুপের বাকি ম্যাচগুলোর পর চূড়ান্ত হবে পরবর্তী পর্বের সমীকরণ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আত্মবিশ্বাসী ইয়ামাল বললেন— ‘ভয় পাচ্ছি না, চাপও নেই’

লতি বিশ্বকাপে গোলের দিক থেকে নিজের নাম সেভাবে উজ্জ্বল করতে না পারলেও দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইয়ামাল। ১৮ বছর বয়সী এই উইঙ্গার মনে করেন, বড় ম্যাচেই নিজের সেরাটা দিতে পারবেন তিনি।

১৯ ঘণ্টা আগে

ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে চান ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ-সংক্রান্ত টাস্কফোর্সের নির্বাহী পরিচালক ও হোয়াইট হাউজের বিশেষ সহকারী অ্যান্ড্রু জুলিয়ানি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের ২৫০তম স্বাধীনতাবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ও পারে, তাহলে ইংল্যান্ডের আমেরিকায় এসে এই উদ্‌যাপনের মধ্যেই বিশ্বকাপ জেতা একটি

১ দিন আগে

‘ফ্রান্স দলে ফরাসি নেই’ মন্তব্যে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

স্পেন ও ফ্রান্স— দুই দেশেই এ মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ থেকে শুরু করে ফ্রান্সের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রাহয়ের বক্তব্যকে বিদেশিবিদ্বেষী ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

২ দিন আগে

বিশ্বকাপ ব্যর্থতায় বিয়েলসার পদত্যাগ, উরুগুয়ের নতুন কোচ ফোরলান

২০২৬ ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার পদত্যাগের পর দেশটির জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি সাবেক স্ট্রাইকার দিয়েগো ফোরলান। রোববার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এ ঘোষণা দেয়।

২ দিন আগে