ভারতকে হারিয়ে ২০১৬ সালের পর সেরা র‍্যাংকিং

ক্রীড়া ডেস্ক
২২ বছর পর ভারত বধের উল্লাস। ছবি: বাফুফে

২২ বছর পর মিলেছে ভারতের বিপক্ষে জয়। আগের কয়েকটি ম্যাচেও পারফরম্যান্সের উন্নতি চোখে পড়ার মতো। ফলাফলের প্রতিফলন মিলল তাই ফিফা র‍্যাংকিংয়েও। গত ৯ বছরের মধ্যে নিজেদের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ।

বুধবার (১৯ নভেম্বর) নতুন এ র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা। তাতে দেখা গেছে, বাংলাদেশ তিন ধাপ এগিয়ে উঠে এসেছে ১৮০তম স্থানে। ২০১৬ সালের পর ফিফা র‍্যাংকিংয়ে এত ভালো অবস্থানে কখনো ছিল না বাংলাদেশ।

র‍্যাংকিংয়ের তথ্য বলছে, ২০১৬ সালের মার্চে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৭তম। তবে পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অবস্থানও নামতে থাকে। ২০১৬ সাল শেষ হতে হতে বাংলাদেশ নেমে আসে ১৮৮তম স্থানে। এরপর এক-দুই ধাপ করে ওঠানামা চললেও ১৮০-তে ফিরে আসতে সময় লাগল ৯ বছর।

র‍্যাংকিংয়ে তিন ধাপ এগোনোর পেছনে ভূমিকা রেখেছে ১৭ পয়েন্ট বৃদ্ধি। হামজাদের পয়েন্ট ভারত ম্যাচের আগে ছিল ৮৯৪। এ ম্যাচের পর নতুন র‍্যাংকিংয়ে তা বেড়ে হয়েছে ৯১১। অন্যদিকে ভারতের পয়েন্ট কমেছে ১৮। তাতে র‍্যাংকিংয়ে অবনমন হয়েছে ৬ ধাপ— ১৩৬ থেকে নেমে গেছে ১৪২ নম্বরে।

নতুন র‍্যাংকিংয়ে অবশ্য প্রথম চারে কোনো পরিবর্তন আসেনি। আগের মতো শীর্ষ চারটি স্থানে রয়েছে যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। বেশ কিছুদিন পর শীর্ষ পাঁচে ঢুকেছে ব্রাজিল।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ভিনিসিয়ুসকে ঘিরে টানাপোড়েন, আর্সেনালের নজরে ব্রাজিলিয়ান তারকা

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।

৪ দিন আগে

ফুটবলের পর এবার টেলিভিশন ড্রামায় রোনালদো

রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।

৪ দিন আগে

আগস্ট থেকে মাঠে গড়াবে ক্লাব ফুটবল, কোন লিগ কবে শুরু

নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।

৬ দিন আগে

শেষ হলো ১৭ বছরের রঙিন অধ্যায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্ডি

২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি

৭ দিন আগে