ফাইনালে কেন আর্জেন্টিনাকেই চান স্পেন কোচ লা ফুয়েন্তে

ডেস্ক, রাজনীতি ডটকম
স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এখন তাদের অপেক্ষা আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালের বিজয়ীর জন্য। তবে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে নিজের ব্যক্তিগত পছন্দের কথা লুকাননি স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে।

ম্যাচ শেষে তিনি জানান, সুযোগ হলে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চান। তবে এর পেছনে ফুটবলীয় কোনো হিসাব নয়, বরং রয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক।

একসময় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন স্কালোনি। তখন তার প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন দে লা ফুয়েন্তে। সেই সূত্রেই দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা।

ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে স্পেন কোচ বলেন, “আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই, কারণ স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্ব আছে। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে। এবারই প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।”

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন স্কালোনিও। তিনি বলেন, “লুইসের জন্য আমি খুব খুশি। তিনি অসাধারণ একজন মানুষ এবং সবসময় আমাকে সহযোগিতা করেছেন। এই সাফল্য তার প্রাপ্য।”

দে লা ফুয়েন্তেকে ফাইনালের আগে ফোন করবেন কি না—এমন প্রশ্নে হাস্যরসাত্মক উত্তর দেন আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, “ফলাফলের ওপর নির্ভর করবে। আমরা জিতলে ফোন করব না। হারলে হয়তো একটু সাহায্য চাইতে ফোন করব! তবে আশা করছি, ফাইনালের আগে ফোন করার প্রয়োজন হবে না।”

এদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সামনে এখন বিশ্বকাপ জয়ের হাতছানি। আর আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালের ফলই ঠিক করে দেবে, শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কে হবে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে