ডেস্ক, রাজনীতি ডটকম

সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। তাই তাদের বিপক্ষে রোববার (৩১ আগস্ট) বাংলাদেশের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। ম্যাচটিতে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।
চেংলিমিথান স্টেডিয়ামে ৭ গোলের মধ্যে চারটাই হয়েছে বিরতির পর। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দুটি গোল হজমের পাশাপাশি সমান সংখ্যকবার ভারতের জালে বল পাঠায় তারা। ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু অন্তিম মুহূর্তে পাওয়া গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
সব মিলিয়ে ৬ ম্যাচের মধ্যে ৪ জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। বিপরীতে একটি করে হার ও ড্র সঙ্গী হয়েছে তাদের।
রানার্সআপ হয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ভারত না জিতলে শিরোপার আশা বেঁচে থাকতো তাদের। কিন্তু সে সমীকরণ না মেলায় সব স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
১৭ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।
১৭ ঘণ্টা আগে
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৯ ঘণ্টা আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১ দিন আগে