ইতিহাসে ৪র্থ দল হিসেবে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
ইংলিশদের হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছেন মেসি-এনজোরা। ছবি: সংগৃহীত

৭ মিনিটের ঝড়ে টমাস টুখেলের গড়ে তোলা ইংল্যান্ডের দুর্গ তছনছ করে দিয়ে সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে গেছে আর্জেন্টিনা। উঠেছে বিশ্বকাপের ফাইনালে। স্বাভাবিকভাবেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এটি টানা দ্বিতীয় ফাইনাল। আর এর মধ্য দিয়েই আলবিসেলেস্তেরা নাম লিখিয়েছে রেকর্ড বুকে— টানা দ্বিতীয় ফাইনাল খেলা তারা যে মাত্র চতুর্থ দল।

হ্যাঁ, বিশ্বকাপের ইতিহাসে মাত্র চতুর্থ দল হিসেবে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার ফাইনালে খেলবে এবার। এর আগে কেবল ব্রাজিল, ফ্রান্স আর ইতালি— এই তিনটি দলই ব্যাক-টু-ব্যাক ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে।

টানা দুবার ফাইনাল খেলার প্রথম নজির স্থাপন করে ইতালি— ১৯৩৪ ও ১৯৩৮ সালে। দুবারই ট্রফিও ঘরে তুলেছিল তারা।

টানা দুই ফাইনাল খেলার দ্বিতীয় ঘটনাটি ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দুটি শিরোপা এসেছিল সেই ব্যাক-টু-ব্যাক ফাইনাল থেকেই। সে ঘটনা ১৯৫৮ ও ১৯৬২ সালের। ব্রাজিল একই গৌরব অর্জন করে আবারও ১৯৯৮ ও ২০০২ সালে। এবারে অবশ্য ২০০২ সালেই কেবল ট্রফির দেখা পায় তারা, ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনাল হেরেছিল সেলেসাওরা।

সবশেষ দল হিসেবে টানা দুবার ফাইনাল খেলেছে বর্তমান রানার-আপ ফ্রান্স। গত বছর ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় তারা। তার আগের বিশ্বকাপ, তথা ২০১৮ সালেও ফাইনাল খেলে, অর্জন করে নেয় নিজেদের দ্বিতীয় শিরোপা।

এবার আর্জেন্টিনা গতবছর ফাইনাল জয় করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবারও উঠল ফাইনালে। আর শেষ চার বিশ্বকাপে এটি তাদের তৃতীয় ফাইনাল। ২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে হেরে রানার-আপ ট্রফিতেই সন্তুষ্ট হতে হয়েছিল তাদের।

এবার ইতালি আর ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুই শিরোপা জয়ের হাতছানি রয়েছে লিওনেল মেসিদের সামনে। ফাইনালে প্রতিপক্ষ স্পেন। লিওনেল মেসিরা যেভাবে স্নায়ু ধরে রেখে খেলছেন, তাতে টানা দ্বিতীয় শিরোপা আর জার্সিতে চার তারকার আশা সমর্থকরা ছেড়ে দেবেন না বোধহয়।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement