ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ–ভারত ফুটবল দ্বৈরথ আবারও উত্তেজনার সঙ্গে ফিরে এসেছে। তবে লাল-সবুজরা ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছরের জয়ের অভাবের আক্ষেপ আজ ঢাকায় দূর করতে চায়।
আজ রাত ৮টায় বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে। এটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, এছাড়াও অনলাইনে বঙ্গবিডির সাবস্ক্রিপশনের মাধ্যমে খেলা দেখা যাবে।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ঘরের মাঠে শেষ ম্যাচের আগে আবেগের প্রকাশ ঘটালেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, এটা অনেক আবেগের ম্যাচ, হাইভোল্টেজ ম্যাচ।
বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক এবং সবার জন্যই ইতিবাচক হবে। তাই আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।
ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, দুই দেশের ২৭টি স্বীকৃত ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১১ বার, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩ বার, বাকি ১৩ ম্যাচ ড্র হয়েছে।
সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ড্র এবং একটি ভারতীয় জয় রয়েছে। বাংলাদেশের শেষ জয়টি এসেছে ২০০৩ সালে ঢাকা সাফ চ্যাম্পিয়নশিপে।
এর আগে, চলতি বছরের মার্চে দুই দল মুখোমুখি হয়েছিল ভারতের মেঘালয়ের শিলংয়ে, যেখানে গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।
৩ দিন আগে
রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।
৩ দিন আগে
নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।
৫ দিন আগে
২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি
৭ দিন আগে