হতশ্রী ব্যাটিংয়ের পর বোলিংও জমেনি, শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হার

ক্রীড়া ডেস্ক
জাকের আলী ও শামীম হোসেন বড় জুটি গড়লেও বাকি ব্যটার আর বোলারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে জুটেছে বড় পরাজয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুটা রীতিমতো বিস্মরণযোগ্য। প্রথম দুই ওভারের দুটিই মেডেন, পতন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের। ১১ রানের মাথায় প্যাভিলিয়নে তৌহিদ হৃদয়। ১০ ওভারের মধ্যে আউট পঁচ ব্যাটার। শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে অপরাজিত ৮৬ রানের জুটিতে ১৩৯ রান পর্যন্ত এগোয় ইনিংস।

বোলিংয়ে নেমেও খুব একটা সুবিধা করতে পারেননি টাইগার বোলাররা। টি-টুয়ান্টি বিবেচনায় স্বল্প সংগ্রহ তাড়া করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট পড়ে শ্রীলঙ্কার। তবে দ্বিতীয় উইকেটেই ৯৫ রানেএ জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত ৬ উইকেটের পরাজয় সঙ্গী হয়েছে বাংলাদেশের।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। আগের ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে সহজ জয় পেলেও এ ম্যাচে আর পেরে ওঠেনি টাইগার ব্যাটার-বোলাররা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভয়াবহ। প্রথম দুই ওভারে উইকেট মেডেন। দুই ওপেনার আউট রানের খাতা খোলার আগেই। ১১ রানের মাথায় তৌহিদ হৃদয় আউট ৯ বলে ৮ রান করে। বেশিক্ষণ টিকতে পারেননি শেখ মেহেদি হাসানও। ৭ বলে ৯ করে ফিরেছেন ড্রেসিং রুমে।

কিছুটা প্রতিরোধ গড়েছিলেন লিটন দাস। ২৬ বলে ২৮ রান করে তিনি আউট হন দশম ওভারের পঞ্চম বলে। ১০ ওভার তথা ইনিংসের ঠিক মাঝ বরাবর দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৫৪।

এখান থেকে যে মোটামুটি বলার মতো সংগ্রহ আসে, তার কৃতিত্ব জাকের আলী আর শামীম হোসেন পাটোয়ারীর। দুজনে ৬১ বলে ৮৬ রানের অপরাজিত জুটি গড়েন। জাকের অপরাজিত ছিলেন ৩৪ বলে ৪১ রানে, শামীম করেন ৩৪ বলে ৪২।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ওয়াইনিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন নুয়ান থুসারা ও দুষ্মন্ত চামিরা।

জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানের মাথায় ব্যক্তিগত ৩ রানে কুশল মেন্ডিস আউট হয়ে যান শরিফুলের বলে। এরপর আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা আর ওয়ান ডাউনে নামা কামিল মিশারা দলকে নিয়ে যেতে থাকেন জয়ের বন্দরের দিকে।

দলীয় ১০৮ রানের মাথায় ৩৪ বলে ৫০ করে আউট হন নিশাঙ্কা। এরপর ৯ বলে ৯ করে আউট হন কুশল পেরেরা, ৩ বলে।১ রান করে আউট হন দাসুন শানাকা। দ্রুত ৩ উইকেট পড়লেও লক্ষ্য ছিল নাগালে, ওভারও অবশিষ্ট ছিল বিস্তর। শেষ পর্যন্ত ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন মিশারা, ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন চারিথা আসালঙ্কা। ৫ ওভার ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

৩২ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মিশারা।

এ জয়ে ২ পয়েন্ট নিয়ে এশিয়া কাপের 'বি' গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এলো শ্রীলঙ্কা। সমান পয়েন্ট হলেও বেশি রানরেট নিয়ে গ্রুপের শীর্ষে আফগানিস্তান। বাংলাদেশও সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে। এ হারের ফলে সুপার ফোরে উঠতে বাংলাদেশের সামনে তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প থাকলো না। সে ম্যাচে জয় পেলেও নানা সমীকরণে ঝুলে থাকবে বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

সাফজয়ী যুবাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস, হাতিরঝিলে সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপে ভারতকে হারিয়ে আবারও শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সাফজয়ী দল আজ (৪ এপ্রিল) দেশে ফিরছে। তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে হাতিরঝিলে।

৯ দিন আগে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে সমতা থাকার পর ট্রাইবেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে।

৯ দিন আগে

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ: অভিনন্দন প্রধানমন্ত্রীর

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

৯ দিন আগে

টাইব্রেকারে ভারত বধ, টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

আক্রমণ-পালটা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ডেডলক ভাঙতে পারেনি কেউ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

১০ দিন আগে