ক্রীড়া প্রতিবেদক

জাতীয় পুরুষ ক্রিকেট দলের ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে। ২০২৬ সালের জন্য কার্যকর এই চুক্তিতে রাখা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে। পাঁচটি ক্যাটাগরিতে এ চুক্তিতে ক্রিকেটারদের রাখা হলেও তাদের মধ্যে কেউ ‘এ+’ ক্যাটাগরিতে জায়গাই পাননি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিসিবি এ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যে পাঁচ ক্যাটাগরিতে ক্রিকেটারদের সঙ্গে এ চুক্তি হয়েছে সেগুলো হলো— ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’।
এবার প্রথমবার কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। কেন্দ্রীয় চুক্তির আওতায় ক্রিকেটারের সংখ্যা ২১ জন থেকে ২৮ জনে উন্নীত করায় চুক্তিতে ফিরেছেন নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন পাটোয়ারী।
গেল এক বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় চুক্তিতে অদলবদলও হয়েছে বেশ। আগে ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন পেসার তাসকিন আহমেদ। তিন ফরম্যাটে না খেলায় এবার তাকে নামানো হয়েছে ‘এ’ গ্রেডে। অন্যদিকে ‘সি’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠেছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, শেখ মাহেদী হাসান ও সাদমান ইসলামের মতো ক্রিকেটাররা।
‘এ+’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন ছিল ১০ লাখ টাকা করে, যা এবার কোনো ক্রিকেটারই পাচ্ছেন না। ফলে ‘এ’ ক্যাটাগরিতেই সর্বোচ্চ বেতন পাচ্ছেন ক্রিকেটাররা। এই ক্যাটাগরিতে তাদের বেতন আট লাখ টাকা, যা পাচ্ছেন চার ক্রিকেটার— নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ।
‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ধরা হয়েছে ছয় লাখ। ১১ জন ক্রিকেটার রয়েছেন এই ক্যাটাগরিতে। তারা হলেন— মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
চার লাখ টাকা করে বেতন রয়েছে ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য, যে তালিকায় আছেন ছয় ক্রিকেটার। তারা হলেন— সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
সবচেয়ে কম বেতনের ‘ডি’ ক্যাটাগরিতে খেলোয়াড়রা পাবেন তিন লাখ করে। এই তালিকায় আছেন আরও সাত ক্রিকেটার— সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান সোহান।
চলতি বছরের জানুয়ারি থেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি কাঠামোর এ বেতন কার্যকর হয়েছে, থাকবে ডিসেম্বর পর্যন্ত।

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
১৪ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।
১৫ ঘণ্টা আগে
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৬ ঘণ্টা আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১ দিন আগে