ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।
রাজধানীর একটি অভিজাত হোটেলে সকাল ১০টা থেকে উৎসবমুখর ও সুন্দর পরিবেশে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত বেশ ভালো সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। ১২টা থেকে ২টার মধ্যে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। ২টার পর থেকে আবার ভোটার উপস্থিতি বাড়ে।
সকাল সোয়া ১০টার দিকে ভোট দিতে আসেন পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন। একই পদে প্রার্থিতা করা বিসিবির সদ্য সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু ভোটকেন্দ্রে প্রবেশ করেন ফাহিমদের পরপরই। বেলা ১১টার দিকে ভোট দিতে আসেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার ও সানোয়ার হোসেন। সাড়ে ১১টায় ভোট দেন সাবেক অধিনায়ক এবং নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার পরপরই আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের বুলবুল বলেন, ‘আগে কখনো নির্বাচন করিনি। নির্বাচনে অংশগ্রহণও করিনি। যা-ই দেখছি, সব নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে লোক এসেছে, ক্লাবের প্রতিনিধি আর অংশীদাররাও আছেন। রোমাঞ্চ তো থাকবেই। এই নির্বাচনে আমি অংশ নিচ্ছি। দেখা যাক।’
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন।

সাকিব বলেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আমার মতে ভুল ছিল।
৭ দিন আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চট্টগ্রামে প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় লক্ষ্য ১৮ ওভারেই টপকে ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
৯ দিন আগে
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে কিউইরা। ফলে ম্যাচ জিততে হলে নতুন ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের কোনো নজির নেই টাইগারদের।
৯ দিন আগে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই শেষে এবার টি-টোয়েন্টির মঞ্চে ঝড় তুলতে প্রস্তুত বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের উচ্ছ্বাস নিয়ে আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
৯ দিন আগে