ক্রীড়া ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে শ্রীলংকা। ওই ম্যাচ না হলে শ্রীলংকার পর্যটন খাতে বড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করছে দেশটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শ্রীলংকার ক্রিকেট বোর্ড শ্রীলংকা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাশলে ডি সিলভা বলেন, ১৫ ফেব্রুয়ারির ম্যাচের জন্য সব নিরাপত্তা ব্যবস্থা, হোটেল বুকিং ও টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, বছর ছয়েক আগে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছিল শ্রীলংকা। রীতিমতো দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা থেকে বছর দুয়েক হলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ এ ক্ষেত্রে তাদের জন্য বড় ধরনের সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছিল। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা থাকায় এ ম্যাচটিকে পাখির চোখ করেছিল তারা।
এর মধ্যে নিরাপত্তার কারণে ম্যাচ ভারতের বদলে শ্রীলংকায় স্থানান্তরের দাবি জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বাধীন মূল্যায়নে ভারতে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা সমস্যা পায়নি। ফলে বাংলাদেশ ভারতে গিয়ে না খেলার বিষয়ে অনড় থাকলে বাংলাদেশকে বাদ দেওয়া হয় বিশ্বকাপ থেকে। বাংলাদেশের বদলে এখন বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড।
আইসিসির এ সিদ্ধান্তের পর ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না বলে ঘোষণা দেয় পাকিস্তান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শোহবাজ শরিফ।
পাকিস্তানের অভিযোগ, সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ মাঠে খেলার সুযোগ দিলেও বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির নীতিতে দ্বৈততা রয়েছে।
এ পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সুসম্পর্কের কথা উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে শ্রীলংকা ক্রিকেট। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে শ্রীলংকাই প্রথম পাকিস্তান সফর করেছিল।

পিটিশনে দাবি করা হয়েছে, কিছু রেফারিং সিদ্ধান্ত ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছে। তবে অভিযোগগুলোর পক্ষে কোনো যাচাইকৃত প্রমাণ উপস্থাপন করা হয়নি। আবেদনকারীরা পুরো বিষয়টি ফিফার তদন্তের দাবি জানিয়েছেন।
৫ দিন আগে
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেই ব্যতিক্রমী সংবর্ধনা পেয়েছেন স্পেনের দুই তারকা ফুটবলার ফাবিয়ান রুইজ ও গাভি। নিজ শহরে তাদের ওজনের সমান টমেটো উপহার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের সম্মানে শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
৬ দিন আগে
মেসির এই বক্তব্যের শেষ অংশই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভিডিওতে সতীর্থদের উত্তেজিত মনে না হলেও প্রশ্ন উঠেছে, তিনি ঠিক কোন বিষয় ‘ভুলে যেতে’ বলেছিলেন।
৭ দিন আগে
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে ঘিরে। শেষ ষোলোতে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। এই সিদ্ধান্তের পর উয়েফা প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানায়।
৭ দিন আগে