সজীব রহমান

গল্পটা শুরু হয়েছিল এক মাস আগে। ৪৮টি দল, কয়েক শ ফুটবলার, অসংখ্য স্বপ্ন আর অগণিত প্রত্যাশা। কেউ এসেছিল নিজেদের হারানো গৌরব ফিরে পেতে, কেউ নতুন ইতিহাস লিখতে, কেউ বা প্রমাণ করতে— ফুটবলের মানচিত্র বদলে গেছে।
এক মাস পর সেই গল্প এসে দাঁড়িয়েছে মাত্র দুই দলের সামনে— একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের নতুন পরাশক্তি স্পেন। বাকি ৪৬টি দলের যাত্রা শেষ হয়ে গেছে। কিন্তু বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৯০ মিনিট এখনো বাকি, গোটা বিশ্ব এখন তারই অপেক্ষায়।
বিশ্বকাপের ফাইনাল এমন একটি ম্যাচ, যেখানে ভুল করার সুযোগ নেই। এবারের ফাইনালও ঠিক তেমনই। কিন্তু এই ম্যাচকে অন্য অনেক ফাইনাল থেকে আলাদা করেছে আরও কয়েকটি বিষয়। কারণ এটি শুধু দুই দেশের লড়াই নয়, বরং এতে মুখোমুখি দুই প্রজন্ম, মুখোমুখি দুই ফুটবল দর্শন। এ ম্যাচ যেন দুই ভিন্ন যাত্রাপথের মিলন।
ভিন্ন সেই যাত্রাপথের একদিকে রয়েছেন লিওনেল মেসি, ফুটবল গ্যালাক্সির এই মুহূর্তের এবং কারও কারও কাছে ইতিহাসেরই সবচেয়ে বড় তারকা। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রায় দেড় দশকের বঞ্চনার ইতিহাস মুছে ফেলে একে একে জিতেছেন সবকিছু। সবচেয়ে বড় যে অপূর্ণতা— বিশ্বকাপ শিরোপা— সেটিও জিতে নিয়েছেন ২০২২ সালে কাতারে। এরপরও তিনি মাঠে আছেন, কারণ এখনো গোল আর ম্যাচ জয়ের ক্ষুধা তাকে তাড়া করে ফিরছে প্রতিনিয়ত, যার প্রমাণ তিনি রেখে যাচ্ছেন মাঠে।
এ বাস্তবতাও অস্বীকার করার উপায় নেই— এটিই সম্ভবত বিশ্বকাপ মঞ্চে মেসির শেষ অধ্যায়। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে মেসি আর আগের মতো প্রতিটি আক্রমণের কেন্দ্র নন, বরং তিনি হয়ে উঠেছেন ম্যাচের ছন্দ নিয়ন্ত্রক। কখন গতি বাড়াতে হবে, কখন কমাতে হবে, কোথায় প্রতিপক্ষের কাঠামো ভাঙা যাবে— এখন তিনি সেসবই বেশি নির্ধারণ করেন।
এই বিশ্বকাপেও স্কালোনির আর্জেন্টিনা বারবার কঠিন পরিস্থিতিতে পড়েছে। কিন্তু প্রতিবারই যখন সমাধান প্রয়োজন হয়েছে, মেসি হয় নিজের সিদ্ধান্তে, নয়তো নিজের উপস্থিতির মাধ্যমে প্রতিপক্ষকে নতুন করে ভাবতে বাধ্য করেছেন। এ কারণেই ফাইনালটি শুধু আরেকটি ম্যাচ নয়, বরং এটি হয়তো এমন একজন ফুটবলারের বিশ্বকাপ-যাত্রার শেষ অধ্যায়, যার ক্যারিয়ারকে ঘিরেই গত দুই দশকের ফুটবল ইতিহাসের বড় একটি অংশ লেখা হয়েছে।
ফাইনালের যাত্রায় আরেক প্রান্তে অবস্থান স্পেনের। মেসির গল্প যেখানে পরিণতির, স্পেনের গল্প সেখানে সূচনার। একসময় স্পেন মানেই ছিল জাভি, ইনিয়েস্তা, বুসকেটসদের ‘টিকিটাকা’। আজ সেই পরিচয় বদলেছে।
লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এখনো বলের দখল চায়, কিন্তু সেই দখল এখন অনেক বেশি উদ্দেশ্যপূর্ণ। পাসের পর পাস দিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে তোলার বদলে তারা দ্রুত জায়গা তৈরি করে আক্রমণে যেতে চায়, পেতে চায় গোলের দেখা। ‘টিকিটাকা’র কৌশল ধরে রেখে বদলে যাওয়া এই স্প্যানিশ ফুটবল স্টাইলকে বলা হচ্ছে ‘ফুয়েন্তেবাদ’।

আর এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক লামিন ইয়ামাল। তার সঙ্গে নিকো উইলিয়ামস, রদ্রি, পেদ্রি, গাভি— নতুন প্রজন্মের এই স্পেন অতীতকে সম্মান করে, কিন্তু অতীতের অন্ধ অনুকরণ করে না। তাদের ফুটবল আরও সরাসরি। আরও দ্রুত। আরও সাহসী।
ফলে এই ফাইনাল কেবল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা রক্ষার লড়াই নয়। এটি এমন একটি ম্যাচ, যেখানে পুরোনো একটি যুগ হয়তো শেষবারের মতো নিজেদের প্রতিষ্ঠিত করতে নামছে, আর নতুন একটি যুগ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজেদের আগমনী বার্তা দিতে প্রস্তুত।
ফলে এই ফাইনালের গল্পটা একদিকে যেমন মেসি বনাম ইয়ামালের, অন্যদিকে তেমনই অভিজ্ঞতা বনাম তারুণ্যের। সে গল্পটা শেষ বনাম শুরুর।
তার চেয়েও বড় কথা— এবারের বিশ্বকাপ ফাইনালের এবারের এই গল্প দুই ফুটবল দর্শনের লড়াইয়ের, যেখানে মুখোমুখি স্কালোনির অভিযোজনের বিরুদ্ধে দে লা ফুয়েন্তের কাঠামোগত ফুটবলের। এটি আর্জেন্টিনার বাস্তববাদী ট্রানজিশনাল ফুটবলের বিরুদ্ধে স্পেনের পজিশনাল ফুটবলের লড়াই। এটি এমন দুই কোচের লড়াই, যারা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণের রাখার একই লক্ষ্যে দল পরিচালনা করেন, কিন্তু সে লক্ষ্য অর্জন করতে চান সম্পূর্ণ ভিন্ন পথে।
একজন প্রতিপক্ষ অনুযায়ী নিজের দল বদলান। অন্যজন নিজের দর্শনের ভেতর থেকেই প্রতিপক্ষের সমাধান খোঁজেন। ফলে ফাইনালের ফল শুধু একটি ট্রফির মালিক ঠিক করবে না। এটি হয়তো বলে দেবে, আধুনিক আন্তর্জাতিক ফুটবলে কোন পথটি সবচেয়ে কার্যকর— পরিস্থিতি অনুযায়ী বদলে যাওয়ার ক্ষমতা, নাকি নিজের কাঠামোর প্রতি অবিচল আস্থা।
সেই উত্তরই মিলবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এক মাসেরও বেশি সময় ধরে নানা অঘটন, নাটকীয়তা, স্নায়ুর লড়াই, টাইব্রেকার, তারুণ্যের উত্থান, কিংবদন্তিদের সাফল্য ও বিতর্ক পেরিয়ে সব গল্পের শেষ অধ্যায় লেখা হবে এক ম্যাচে। সময় বরাদ্দ ৯০ মিনিট, অথবা আরেকটু বাড়িয়ে ১২০ মিনিট, কিংবা টাইব্রেকারের স্নায়ুর লড়াই। কিন্তু সময় যতই লাগুক, বিশ্বকাপের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে একজনের যাত্রা পূর্ণতা পাবে, আরেকজনের যাত্রা শুরু হবে নতুন উচ্চতায়।
বিশ্বকাপ ফাইনাল অনেক সময় সেরা দুই দলের লড়াই হয় না, বরং হয় সবচেয়ে বেশি অভিযোজন করতে পারা দুই দলের লড়াই। ২০২৬ বিশ্বকাপের ফাইনালও ঠিক তেমন। আর্জেন্টিনা ও স্পেন— দুই দলই পুরো টুর্নামেন্টে নিজেদের ফুটবল দর্শনের প্রতি অনুগত থেকেছে। কিন্তু সেই দর্শনের ভিত্তি এক নয়।
স্পেন বিশ্বাস করে, বল নিয়ন্ত্রণ করলেই ম্যাচ নিয়ন্ত্রণ করা যায়। আর্জেন্টিনা বিশ্বাস করে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় বিষয়। দুই দলের এই মৌলিক পার্থক্যই ফাইনালের সবচেয়ে বড় ট্যাকটিক্যাল গল্প।
স্পেন: বলের দখল নয়, জায়গার দখল
স্পেনকে এখনো অনেকে ‘টিকিটাকা’র দল বলে থাকেন। কিন্তু লুইস দে লা ফুয়েন্তের স্পেন সেই পুরোনো স্পেন নয়। হ্যাঁ, বলের দখল এখনো তাদের সবচেয়ে বড় শক্তি। কিন্তু সেই দখল এখন আর নিজেই উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য হলো প্রতিপক্ষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া, যেখানে একটি পাসেই পুরো রক্ষণ ভেঙে দেওয়া যায়।
রদ্রি নিচে নেমে বিল্ডআপ শুরু করেন। পেদ্রি দুই লাইনের মাঝখানে জায়গা খোঁজেন। লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসরা দুই প্রান্ত চওড়া করে প্রতিপক্ষের রক্ষণকে ছড়িয়ে দেন। ফলে মাঝখানে তৈরি হয় এমন কিছু করিডর, যেখানে স্পেন খুব দ্রুত আক্রমণ গড়ে তুলতে পারে।
পুরো টুর্নামেন্টে তাদের সবচেয়ে বড় সাফল্য এখানেই। তারা বল ঘোরায় ধৈর্যের সঙ্গে। কিন্তু আক্রমণ করে দ্বিধাহীনভাবে। ফলে ২০১০ বিশ্বকাপ জিতলেও যে স্পেনকে গোল পেতে সংগ্রাম করতে হতো, ২০২৬ বিশ্বকাপের স্পেন সেখানে আরও অনেক বেশি স্বচ্ছন্দ্যে গোল করছে।

আর্জেন্টিনা: কাঠামোর ভেতরে স্বাধীনতা
স্পেনের বিপরীতে স্কালোনির আর্জেন্টিনাকে নির্দিষ্ট একটি ফরমেশনে আটকে রাখা কঠিন। কাগজে-কলমে তারা ৪-৪-২ খেললেও ম্যাচের ভেতরে সেটি প্রায়ই ৪-৩-৩, ৪-১-৩-২ কিংবা কখনো ৩-২-৫-এও রূপ নেয়।
এই পরিবর্তন কোনো পরিকল্পনাহীনতা নয়। বরং এটিই স্কালোনির সবচেয়ে বড় শক্তি। মেসি নিচে নেমে এলে হুলিয়ান আলভারেজ সামনে চলে যান। ডি পল ডান দিকে সরে গেলে মোলিনা আরও ওপরে ওঠেন। ম্যাক আলিস্টার কখনো দ্বিতীয় পিভট, কখনো আক্রমণাত্মক মিডফিল্ডার। আবার হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্বে থাকা পারদেসকেও কখনো কখনো দেখা যায় অ্যাটাকিং থার্ডেও।
অর্থাৎ আর্জেন্টিনার কাঠামো স্থির থাকলেও খেলোয়াড়দের ভূমিকা স্থির থাকে না। এই নমনীয়তাই তাদের সবচেয়ে বড় অস্ত্র।
প্রথম ২০ মিনিটই বলে দিতে পারে ম্যাচের গতি
ফাইনালের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেন সম্ভবত শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রাখতে চাইবে। তারা ম্যাচের গতি ধীর করবে। আর্জেন্টিনাকে দীর্ঘ সময় রক্ষণে থাকতে বাধ্য করবে।
অন্যদিকে আর্জেন্টিনা চাইবে ম্যাচটাকে কখনোই এক ছন্দে চলতে না দিতে। তারা চেষ্টা করবে প্রেসিংয়ের। আবার হঠাৎ নিচে নেমে যাবে। তারপর দ্রুত ট্রানজিশনে আঘাত করবে।
অর্থাৎ, স্পেন চাইবে ম্যাচটা হোক একটি দীর্ঘ দাবার খেলা। আর আর্জেন্টিনা চাইবে সেটা হোক একাধিক ছোট ছোট যুদ্ধের সমষ্টি।
সবচেয়ে বড় ট্যাকটিক্যাল প্রশ্নগুলো
এই ফাইনালের আগে অন্তত পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকেরা—
পেদ্রি যদি লাইনের মাঝখানে জায়গা পান, স্পেন বিপজ্জনক হয়ে উঠবে। ম্যাক অ্যালিস্টার যদি প্রেস ভেঙে বেরিয়ে আসতে পারেন, আর্জেন্টিনাও একইভাবে ভয়ংকর হবে।
ফাইনালের মতো ম্যাচে কি আবার কোনো ট্যাকটিক্যাল চমক আসবে? স্পেনের জমাট মিডফিল্ডের দখল নাকচ করতে অতিরিক্ত একজন মিডফিল্ডার খেলাবেন? কিংবা ডাবল ফলস নাইন? নাকি মেসিকে আরও স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেবেন?
এই প্রশ্নের উত্তরই হয়তো ম্যাচের প্রথম বাঁশি বাজার আগেই স্কালোনির সবচেয়ে বড় চাল হয়ে উঠতে পারে।
এই একটি সিদ্ধান্তই পুরো ম্যাচের ছন্দ বদলে দিতে পারে।

বিশ্বকাপ ফাইনালে কৌশল গুরুত্বপূর্ণ। কিন্তু কৌশলের চেয়েও গুরুত্বপূর্ণ, কোন দল নিজেদের পরিকল্পনা মাঠে সবচেয়ে নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারে। আর্জেন্টিনা ও স্পেনের শক্তিমত্তা এতটাই কাছাকাছি যে, পুরো ম্যাচের ভাগ্য হয়তো নির্ধারণ হবে কয়েকটি নির্দিষ্ট মুহূর্তে।
হয়তো একটি সফল প্রেস। হয়তো একটি ভুল পাস। হয়তো একটি খেলোয়াড় বদল। হয়তো একটি ফ্রি-কিক। ফাইনালের গল্প অনেক সময় এমনই ছোট ছোট ঘটনার ওপর দাঁড়িয়ে লেখা হয়।
ফাইনালের প্রথম ১৫ থেকে ২০ মিনিটই বলে দিতে পারে ম্যাচ কোন পথে এগোবে। স্পেন চাইবে বল নিজেদের কাছে রেখে ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করতে। আর্জেন্টিনা চাইবে সেই ছন্দ বারবার ভেঙে দিতে।
যদি স্পেন নির্বিঘ্নে নিজেদের বিল্ডআপ করতে পারে, তাহলে ম্যাচ ধীরে ধীরে তাদের কাঙ্ক্ষিত কাঠামোয় ঢুকে পড়বে। কিন্তু আর্জেন্টিনা যদি শুরু থেকেই প্রেসিং, ফাউল ও দ্রুত ট্রানজিশনের মাধ্যমে ম্যাচটাকে ছন্দহীন করে দিতে পারে, তাহলে স্পেনকে তাদের স্বাভাবিক পরিকল্পনা থেকে সরে আসতে হতে পারে।
বিশ্বকাপ ফাইনালে প্রথম গোলের গুরুত্ব প্রায় সব সময়ই অসাধারণ। স্পেন আগে এগিয়ে গেলে বলের দখল আরও বাড়াবে। তখন আর্জেন্টিনাকে সামনে উঠে খেলতেই হবে।
অন্যদিকে আর্জেন্টিনা আগে গোল করলে ম্যাচটি সম্পূর্ণ বদলে যেতে পারে। স্কালোনির দল তখন মাঝমাঠ আরও ঘন করবেন। স্পেনকে বল দেবেন, আর আঘাত করবেন ট্রানজিশনে।
অর্থাৎ— প্রথম গোল শুধু স্কোরলাইন বদলাবে না, পুরো ম্যাচের ট্যাকটিক্যাল চিত্রও বদলে দিতে পারে।
ফুটবলে সব সময় সংখ্যাগত সুবিধা গুরুত্বপূর্ণ। স্পেন প্রায়ই মাঝমাঠে অতিরিক্ত একজন খেলোয়াড় তৈরি করতে চায়। আর্জেন্টিনাও একই কাজ করে মেসির নড়াচড়ার মাধ্যমে। যে দল মাঝমাঠে অতিরিক্ত একজনকে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে, সেই দলই ম্যাচের নিয়ন্ত্রণ পাওয়ার সম্ভাবনা বেশি।

বিশ্বকাপ ফাইনাল শুরু করেন ২২ জন। কিন্তু অনেক সময় শেষ করেন অন্যরা। ২০২২ সালের ফাইনাল থেকে শুরু করে সাম্প্রতিক অনেক বড় ম্যাচই দেখিয়েছে— সঠিক সময়ে সঠিক বদলি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।
স্পেনের বেঞ্চে রয়েছে গতি। মিকেল মেরিনো যেমন নিজেকে সুপার-সাব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রাউন্ড অব সিক্সটিন আর কোয়ার্টার ফাইনালে বদলি হিসেবে নেমেই গোল করে।
আর্জেন্টিনার বেঞ্চেও তেমনি রয়েছে ট্যাকটিক্যাল নমনীয়তা। রক্ষণ জমাট করা কিংবা আক্রমণে গতি আনার মতো প্রয়োজনীয় খেলোয়াড় রয়েছেন সেখানে। স্কালোনির একাদশের একসময়কার নিয়মিত স্টার্টার লাউতারো মার্টিনেজও এবার বদলি হিসেবে নেমে কোয়ার্টার ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ দুটি গোল করে সুপার-সাবে পরিণত হয়েছেন।
ম্যাচ ৬০ মিনিট পর্যন্ত সমতায় থাকলে এমন বদলি খেলোয়াড়রাই হয়তো ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারে।
বিশ্বকাপ ফাইনাল কেবল ফুটবল নয়, এটি স্নায়ুরও পরীক্ষা। আর্জেন্টিনার এই স্কোয়াডের বড় অংশ ২০২২ সালের ফাইনাল খেলেছে। তারা জানে— চাপ কী, লিড হারানোর কষ্ট কী, ম্যাচে কামব্যাক করে জয় ছিনিয়ে আনার অনুভূতিটাই বা কেমন।
স্পেনের অনেক খেলোয়াড় ইউরো ফাইনাল খেলেছে। কিন্তু বিশ্বকাপ ফাইনালের চাপ আলাদা। ম্যাচ যত দীর্ঘ হবে, মানসিক দৃঢ়তার গুরুত্বও তত বাড়বে। সেক্ষেত্রে এবারের বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার অজেয় মনোভাব বড় ভূমিকা রাখতে পারে।
বিশ্বকাপ ফাইনালে ট্যাকটিক্যাল পরিকল্পনা, তারকার পারফরম্যান্স কিংবা কোচের সিদ্ধান্ত— সবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় এমন কিছু বৈশিষ্ট্য থাকে, যা পরিসংখ্যানে ধরা পড়ে না, অথচ ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আর্জেন্টিনা ও স্পেন— দুই দলেরই তেমন একটি করে এক্স ফ্যাক্টর রয়েছে।
আর্জেন্টিনার ক্ষেত্রে সেটি হলো বিপর্যয় সামলে ম্যাচে ফেরার মানসিকতা। এই বিশ্বকাপে স্কালোনির দল সব ম্যাচে সমান আধিপত্য দেখাতে পারেনি। এমন সময়ও এসেছে, যখন প্রতিপক্ষ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। মনে হয়েছে, এমন পরিস্থিতি থেকে ম্যাচ বের করা আর্জেন্টিনার পক্ষে সম্ভব না। বিশ্বচ্যাম্পিয়নদের এবারের যাত্রার সমাপ্তি হয়তো এখানেই।
কিন্তু সেই মুহূর্তগুলোতেও আর্জেন্টিনা খুব কমই ভেঙে পড়েছে। বরং ম্যাচের গতি বদলাতে, প্রয়োজন হলে খেলার ধরন পালটাতে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে তারা সফল হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে স্কালোনির দলের সবচেয়ে বড় পরিচয়ই সম্ভবত এটি— প্রতিটি ম্যাচ ৯০ মিনিটের একটি আলাদা গল্প, আর সেই গল্পের ভেতর নতুন সমাধান খুঁজে নেওয়ার ক্ষমতা।
স্পেনের এক্স ফ্যাক্টর ঠিক তার উলটো। তাদের সবচেয়ে বড় শক্তি নিজেদের কাঠামোর প্রতি অটুট আস্থা। ম্যাচের পরিস্থিতি বদলালেও স্পেন খুব কমই নিজেদের ফুটবল দর্শন থেকে সরে আসে। বলের দখল, পজিশনাল রোটেশন, ধৈর্য— এই তিনটি বিষয়েই তারা শেষ পর্যন্ত বিশ্বাস রাখে। প্রতিপক্ষের চাপে পড়ে এলোমেলো ফুটবলে না গিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাওয়াই দে লা ফুয়েন্তের দলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
ফাইনালে তাই দুই ভিন্ন মানসিক শক্তিরও লড়াই দেখা যেতে পারে। একদল বিশ্বাস করে, ম্যাচ যত কঠিন হবে, তারা তত ভালোভাবে ফিরে আসতে পারবে। অন্য দল বিশ্বাস করে, নিজেদের খেলা থেকে এক চুলও না সরলেই শেষ পর্যন্ত সমাধান মিলবে।
বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত হয়তো সেই দলের হাতেই উঠবে, যার এই ‘এক্স ফ্যাক্টর’ সবচেয়ে বড় পরীক্ষায় টিকে থাকবে।

বিশ্বকাপ ফাইনাল কখনোই শুধু ১১ বনাম ১১ জনের লড়াই নয়, এটি এমন একটি মঞ্চ, যেখানে একজন খেলোয়াড়ের একটি সিদ্ধান্ত, একটি স্পর্শ কিংবা একটি দৌড়ই ইতিহাস বদলে দিতে পারে। আর্জেন্টিনা ও স্পেন— দুদলেই এমন একাধিক ফুটবলার আছেন, যারা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। কেউ আলোয় থাকবেন, কেউ কাজ করবেন আড়ালে। কিন্তু শেষ পর্যন্ত দুধরনের অবদানই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় নাম এখনো লিওনেল মেসি। কিন্তু এবারের ফাইনালে তার ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে আলাদা। তিনি এখন আর প্রতি পাঁচ মিনিটে ড্রিবল করে তিনজনকে কাটিয়ে ওঠেন না। বরং তিনি অপেক্ষা করেন। ম্যাচ রিড করেন। প্রতিপক্ষের কাঠামোয় কোথায় ফাঁক তৈরি হচ্ছে, সেটি খুঁজে বের করেন।
তারপর হয়তো একটি পাস, হয়তো একটি থ্রু বল, হয়তো একটি ফ্রি-কিক। একটি মুহূর্ত, যেটি ভাসিয়ে দিতে পারে কোটি ভক্তকে। এখন মেসির ফুটবল অনেকটাই সময়কে নিয়ন্ত্রণ করার শিল্প।
স্পেন জানে, পরিকল্পনা পুরোপুরি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে পুরো ম্যাচে হয়তো তাকে আটকে রাখা যাবে। কিন্তু ৩০ সেকেন্ডের জন্যও যদি তাকে ভুলে যায়, সেটিই ফাইনালের সবচেয়ে বড় ভুল হয়ে যেতে পারে।
১৭ বছর বয়সেই ইউরোপ জয়। এরপর বিশ্বকাপ ফাইনাল। লামিন ইয়ামালের গল্পটি কেবল প্রতিভার নয়, গল্পটা তারুণ্যের সাহসের। যে বয়সে অনেক ফুটবলার এখনো নিজেদের জায়গা খুঁজে বেড়ান, সেই বয়সেই ইয়ামাল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দলের অন্যতম প্রধান আক্রমণভাগের অস্ত্র।
আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় প্রশ্ন হবে— তাকে কি একা সামলানো সম্ভব? নাকি তার বিপক্ষে ডাবল কভার ব্যবহার করতে হবে? যদি দ্বিতীয়টি করতে হয়, তাহলে স্পেনের অন্য প্রান্তে জায়গা তৈরি হবে। আর সেটাই হয়ে উঠতে পারে দে লা ফুয়েন্তের দলের সবচেয়ে বড় কৌশলগত শক্তি।
স্পেন যদি স্পেন চ্যাম্পিয়ন হয়, ম্যাচসেরা না হয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হতে পারেন রদ্রি। কারণ তার সাফল্য গোলে মাপা যায় না। অনেক সময় দৃশ্যমানও নয়।
রদ্রিকে তাই মাপতে হয় কতবার প্রতিপক্ষের আক্রমণ থামালেন, কতবার প্রথম প্রেস ভাঙলেন, কতবার বলের গতি নিয়ন্ত্রণ করলেন— এসব দিয়ে। আধুনিক ফুটবলে ডিপ-লায়িং মিডফিল্ডারের গুরুত্ব যত বেড়েছে, রদ্রি তার অন্যতম সেরা উদাহরণ।
মেসির আলোয় অনেক সময় আড়ালেই থেকে যান এনজো ফের্নান্দেস ও ম্যাক আলিস্টার। কিন্তু স্কালোনির পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে তাদের দুজনের ওপর। এ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে শক্তি জোগানোর কাজটি তারাই করে গেছেন। এনজো বল বের করে আনেন। ম্যাক অ্যালিস্টার বল এগিয়ে নেন। কখনো ডি পল যুক্ত হয়ে ভারসাম্য তৈরি করেন। এই ত্রিভুজটি ভেঙে দিতে পারলে আর্জেন্টিনার আক্রমণও অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
বড় ম্যাচে প্রায়ই আলোচনার বাইরে থাকা একজন ফুটবলার সবচেয়ে বড় নায়ক হয়ে ওঠেন। আর্জেন্টিনার জন্য তেমন আনসাং হিরো হতে পারেন রদ্রিগো ডি পল কিংবা লিয়ান্দ্রে পারদেস।
ডি পলকে বলা হয়ে থাকে মেসির সবচেয়ে বিশ্বস্ত সহযোগী। তিনি হয়তো গোল করবেন না। কিন্তু প্রেসিং, কভার, দ্বিতীয় বল জেতা, ট্রানজিশন থামানো— এই সব কাজের মাধ্যমে পুরো দলের ভারসাম্য ধরে রাখেন। অন্যদিকে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আর্জেন্টিনার রক্ষণকে ছায়া দিয়ে রাখার পাশাপাশি আক্রমণভাগের সঙ্গে সেতুবন্ধনের কাজটি করে থাকেন পারদেস। ‘ডার্টি’ খেলার প্রয়োজন হলে সেখানেও তাকেই এগিয়ে আসতে দেখা যায়। এই দুজনের পারফরম্যান্সের ওপর আর্জেন্টিনার শিরোপা ভাগ্য অনেকটাই নির্ভর করতে পারে।
স্পেনের ক্ষেত্রে এমন আনসাং হিরো হয়ে উঠতে পারেন ফাবিয়ান রুইস কিংবা দানি ওলমো। ইয়ামাল তো বটেই, রদ্রি বা পেদ্রির আলোতেও অনেক সময়ই ঢাকা পড়ে থাকেন এই দুজন। কিন্তু দুই বক্সের মাঝের জায়গায় তার দৌড়, দ্বিতীয় সারি থেকে আক্রমণে ওঠা এবং অ্যাটাকিং থার্ড পর্যন্ত বলের জোগানে দুজনেই সিদ্ধহস্ত।
আর্জেন্টিনা যদি শুধু ইয়ামাল ও রদ্রিকে নিয়েই ব্যস্ত থাকে, তাহলে ফাবিয়ান বা ওলমো হতে পারেন অপ্রত্যাশিত পার্থক্য গড়ে দেওয়া ফুটবলার।

বিশ্বকাপ ফাইনালের আগে সবচেয়ে বেশি করা প্রশ্নটি সম্ভবত সবচেয়ে কঠিনও— কে জিতবে বিশ্বকাপ? কার হাতে উঠবে শিরোপা?
কিন্তু ফুটবলের বড় বড় ম্যাচগুলোর সৌন্দর্যই হলো— এর উত্তর পরিসংখ্যান, ইতিহাস কিংবা সাম্প্রতিক ফর্মের কোনো একটিতে লুকিয়ে থাকে না। খাতা-কলমের হিসাব প্রায়ই ফাইনালে হয়ে ওঠে নিছক অপ্রয়োজনীয় তথ্যের ফুলঝুরি। একটি মুহূর্তই হয়তো দেখা যায় সব হিসাবকে ভুল প্রমাণ করে ফেলে। আর্জেন্টিনা-স্পেন ম্যাচেও জয়ী দল আগেভাগে খুঁজতে যাওয়া তেমনই হয়ে উঠতে পারেন নিছকই ‘পুঁথিগত বিদ্যা’। বরং ম্যাচের সম্ভাব্য গতিপথ বিবেচনায় নিয়ে কোন পরিস্থিতিতে ফলাফল কেমন হতে পারে, তার ওপর কিছুটা আলোকপাত করা যাক।
এ ক্ষেত্রে ম্যাচ ধীরে ধীরে স্পেনের পছন্দের ছন্দে ঢুকে যাবে। রদ্রি বলের প্রবাহ নিয়ন্ত্রণ করবেন। পেদ্রি ও ফাবিয়ান লাইনের মাঝখানে জায়গা খুঁজবেন। ওলমো সেতু রচনা করবেন ইয়ামাল ও নিকোর সঙ্গে, আর্জেন্টিনার রক্ষণকে চওড়া করতে বাধ্য করবেন।
এ পরিস্থিতিতে আর্জেন্টিনাকে দীর্ঘ সময় বল ছাড়া খেলতে হতে পারে। আর বলের পেছনে এত বেশি দৌড়াতে হলে ম্যাচের শেষ দিকে ক্লান্তিও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
এ ক্ষেত্রে গল্পটা একেবারে বদলে যাবে। স্কালোনির দল কখনোই প্রতিটি ম্যাচ সুন্দর ফুটবল খেলে জেতার চেষ্টা করে না। তারা জানে— কখন ম্যাচের গতি কমাতে হয়, কখন বাড়াতে হয়, কখন প্রতিপক্ষকে নিজেদের স্বাচ্ছন্দ্যের বাইরে নিয়ে যেতে হয়।
যদি স্পেনের পজিশনাল ছন্দ বারবার ভেঙে দেওয়া যায়, তাহলে ম্যাচটা ধীরে ধীরে ব্যক্তিগত দ্বৈরথের দিকে চলে যাবে, যেখানে আর্জেন্টিনার অভিজ্ঞতা বড় সম্পদ হয়ে উঠতে পারে।
তাহলে ফাইনাল শুরু হবে নতুন করে। কারণ তখন শুধু প্রথম একাদশ নয়, বেঞ্চও ম্যাচের অংশ হয়ে উঠবে। কোন কোচ আগে বদলি করবেন, কে সাহসী সিদ্ধান্ত নেবেন, কে ঝুঁকি নেবেন— এই প্রশ্নগুলোর উত্তর তখন ফল নির্ধারণ করতে পারে।
তাহলে স্পেনকে নিজেদের স্বাভাবিক দর্শন থেকে কিছুটা বেরিয়ে আসতে হবে। আর সেটিই স্কালোনির দলের সবচেয়ে কাঙ্ক্ষিত পরিস্থিতি। তারা মাঝমাঠ আরও ঘন করবে। ট্রানজিশনের অপেক্ষায় থাকবে। মেসির জন্য আরও জায়গা তৈরি হবে।
তাহলে আর্জেন্টিনাকেই বেশি ঝুঁকি নিতে হবে। এবং সেই ঝুঁকিই স্পেনের সবচেয়ে বড় সুযোগ। কারণ প্রতিপক্ষ যত ওপরে উঠবে, ইয়ামাল ও নিকো উইলিয়ামসদের জন্য তত বেশি জায়গা তৈরি হবে।
তাহলে আর কৌশলই একমাত্র বিষয় থাকবে না। তখন গুরুত্ব পাবে— কারা শারীরিক শক্তি ধরে রেখে দৌড়াতে পারছে, কারা চাপের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে পারছে, কার বেঞ্চে ম্যাচ ঘোরানোর মতো কত শক্তি অবশিষ্ট আছে।
বিশ্বকাপের ইতিহাস বলছে, ফাইনালের শেষ আধঘণ্টা প্রায়ই আগের ৯০ মিনিটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এক ম্যাচ হয়ে ওঠে।

দুই দলই এমন কিছু গুণ নিয়ে মাঠে নামছে, যা তাদের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য করে তুলেছে। স্পেনের আছে কাঠামো, ছন্দ ও ধারাবাহিকতা। আর্জেন্টিনার আছে অভিজ্ঞতা, অভিযোজনের ক্ষমতা আর বড় ম্যাচ জেতার মানসিকতা। এমন দুই দলের লড়াইয়ে কাগজে-কলমের হিসাব খুব কমই শেষ কথা বলে।
তাই ফাইনাল ম্যাচের আগে এই প্রশ্নের সম্ভবত সবচেয়ে সৎ উত্তর হলো— ম্যাচটাই ফেভারিট, যেটি হয়ে উঠতে পারে বিশ্বকাপের সবচেয়ে সুন্দর ম্যাচ।
বিশ্বকাপের প্রতিটি আসরই ফুটবলকে নতুন কিছু দেয়। কখনো নতুন নায়ক। কখনো নতুন দর্শন। কখনো এমন একটি মুর্হর্ত, যা চার বছর নয়, কয়েক দশক ধরে মনে থাকে।
২০২৬ বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। এক মাসের এই যাত্রায় তারুণ্যের সাহসিকতার জয়ের বিপরীতে অভিজ্ঞতার ঝুলি খুলে ম্যাচ বের করে আনার ঘটনা কম ঘটেনি। তারকাসমৃদ্ধ ফেবারিট দলের পতনও ঘটেছে, যা স্বীকৃতি পেয়েছে ‘অঘটন’ হিসেবে। বিশ্বকাপ দেখিয়েছে ভিন্ন ভিন্ন দর্শনের ফুটবলের লড়াইয়ে একজনের কাছে আরেকজনের আত্মসমর্পণ, কাছাকাছি দর্শনের ফুটবলের হাড্ডাহাড্ডি লড়াই। আবেগে ভেসে যাওয়া মুহূর্তের পাশাপাশি ইস্পাতদৃঢ় স্নায়ুর প্রদর্শনীও উপহার দিয়েছে বিশ্বকাপ।

সব গল্প এসে মিলেছে একটি মাত্র ম্যাচে। ফাইনাল। প্রতিপক্ষ আর্জেন্টিনা বনাম স্পেন। আর্জেন্টিনার অভিজ্ঞতার বিপরীতে স্পেনের তারুণ্যের স্পর্ধা।
লিওনেল মেসি যদি বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো মাঠে নামেন, তাহলে সেটি শুধু একজন কিংবদন্তির বিদায়ের ম্যাচ হবে না, এটি হবে এমন এক ফুটবলারের শেষ বিশ্বকাপ অধ্যায়, যিনি দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের মানদণ্ডকে একের পর এক তুলে নিয়েছেন নতুন নতুন উচ্চতায়।
মেসির প্রতিটি স্পর্শ, প্রতিটি পাস, প্রতিটি থেমে যাওয়া— ফুটবল মাঠে যেন শিল্পীর তুলির আঁচড়। মেসির একেকটি ড্রিবল, একেকটি গোল, একেকটি ডিফেন্সচেরা পাস, একেকটি অ্যাসিস্ট যেন ‘পোয়েট্রি ইন মোশন’। মেসির উপস্থিতি নিজেই যেন ঘাসের বুকে এক ফুটবল যুগের প্রতিনিধিত্ব।
অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকবে এমন একটি দল, যারা ভবিষ্যতের ভাষায় কথা বলে। সে দলে লামিন ইয়ামাল কেবল একজন বিস্ময়বালক নন, বরং এমন এক প্রজন্মের প্রতিনিধি, যারা অতীতের উত্তরাধিকারকে সম্মান করেও নিজেদের পথ নিজেরাই তৈরি করতে চায়।
এই ফাইনাল তাই দুই ফুটবল দল এবং দুই ফুটবল কোচের দ্বৈরথের বাইরেও একটি সময়ের গল্প। সে গল্পের শেষ অঙ্কে যার হাতেই শিরোপা উঠুক, এই ফাইনালটি হয়ে থাকবে যেন ফুটবলের ব্যাটন হস্তান্তরের গল্প। চ্যাম্পিয়ন ট্রফি যার হাতেই উঠুক, জয়টা শেষ পর্যন্ত ফুটবলেরই হবে।

স্বীকার করে নিলেন, যোগ্য দল হিসেবে ভালো খেলেই বিশ্বকাপ জিতেছে স্পেন। আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও স্কালোনি জানালেন অনিশ্চয়তার কথা। বললেন, আবার এমন একটি দল আবার গঠন করা কঠিন কাজ। নিজের মেয়াদ পূর্ণ করার কথা জানালেও দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে বলেই জানালেন তিনি।
৭ ঘণ্টা আগে
টুর্নামেন্টে রেকর্ড ১০টি গোল করে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট নিজের করে নিলেন এই ফরাসি ফরোয়ার্ড। অন্যদিকে, লিওনেল মেসিকে এবারও সন্তুষ্ট থাকতে হচ্ছে ৮ গোল নিয়ে সিলভার বুটেই।
৭ ঘণ্টা আগে
এর আগে ২০০৮ সালে ইউরো জয়ের দুই বছর পর ২০১০ সালেও তারা বিশ্বকাপ জিতে একই কীর্তি গড়েছিল।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেয়েছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। সেই সঙ্গে স্পেনে গেছে সেরা গোলরক্ষক আর সেরা উদীয়মান খেলোয়াড়েরর আরও দুই ব্যক্তিগত পুরস্কার। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
১৫ ঘণ্টা আগে