আক্রমণে এগিয়েও বিদায় কানাডার, সবার আগে শেষ আটে মরক্কো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩: ৩১
উনাহির দ্বিতীয় গোল ঠেকাতে কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপোর ডাইভ।। ছবি: এএফপি

স্কোরলাইন বলছে একপেশে ম্যাচের গল্প, কিন্তু মাঠের লড়াই ছিল ভিন্ন। ম্যাচ জুড়ে আক্রমণে এগিয়ে ছিল কানাডাই। তবে গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত নৈপুণ্য আর সুযোগ কাজে লাগানোর দক্ষতায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে মরক্কো। এই জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে মরক্কোর হয়ে জোড়া গোল করেন আজ্জেদিন উনাহি। একটি গোল করেন বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমি। এতে টানা দ্বিতীয় বিশ্বকাপে শেষ আটে জায়গা করে নিল ২০২২ সালের সেমিফাইনালিস্টরা।

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর সামনে শট নিচ্ছেন কানাডার জোনাথন ডেভিড। ছবি: দ্য গার্ডিয়ান/গেটি ইমেজেস
মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর সামনে শট নিচ্ছেন কানাডার জোনাথন ডেভিড। ছবি: দ্য গার্ডিয়ান/গেটি ইমেজেস

ম্যাচের শুরুটা স্কোরলাইনের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ ছিল না। প্রথম ২৫ মিনিটে মরক্কো কোনো শটই নিতে পারেনি। বরং কানাডাই একের পর এক আক্রমণে চাপ সৃষ্টি করে। জোনাথন ডেভিড ও তানি ওলুওয়াসেয়ি গোলের সুযোগ তৈরি করলেও প্রতিবারই দুর্দান্ত দৃঢ়তা দেখান মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। তার একাধিক গুরুত্বপূর্ণ সেভে প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয়।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০তম মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির নেওয়া দারুণ এক ফ্রিকিক থেকে আক্রমণের সূচনা হয়। তার পাস পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে কানাডার জালে বল পাঠান আজ্জেদিন উনাহি।

আজ্জেদিন উনাহির নিচু শটে পরাস্ত কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো। ছবি: রয়টার্স
আজ্জেদিন উনাহির নিচু শটে পরাস্ত কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো। ছবি: রয়টার্স

গোল হজমের পর সমতায় ফেরার জন্য আরও মরিয়া হয়ে ওঠে কানাডা। আক্রমণের পর আক্রমণ চালিয়েও বুনু ও মরক্কোর রক্ষণভাগের দৃঢ়তায় কোনো সফলতা পায়নি তারা। ৭৯তম মিনিটে টাজন বুকানানের দূরপাল্লার জোরালো শটও অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন বুনু।

এরপর ম্যাচের শেষ দিকে পালটা আক্রমণেই জয় নিশ্চিত করে মরক্কো। ৮২তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন উনাহি। যোগ করা সময়ের অষ্টম মিনিটে আবারও দিয়াজের বাড়ানো বলে গোল করেন বদলি খেলোয়াড় সুফিয়ান রাহিমি। তাতেই ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় মরক্কোর।

হেডের চেষ্টায় কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো; ঠেকাতে লাফিয়ে উঠেছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। ছবি: দ্য গার্ডিয়ান/গেটি ইমেজেস
হেডের চেষ্টায় কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো; ঠেকাতে লাফিয়ে উঠেছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। ছবি: দ্য গার্ডিয়ান/গেটি ইমেজেস

ম্যাচের পরিসংখ্যান বলছে, মরক্কোর পাঁচ শটের বিপরীতে কানাডা নেয় ১০টি শট। কর্নারেও ছিল বিশাল ব্যবধান— মরক্কোর একটি, কানাডার ১১টি। প্রতিপক্ষের বক্সে বল স্পর্শের সংখ্যাতেও এগিয়ে ছিল কানাডা; মরক্কো যেখানে মাত্র ১০ বার বক্সে বল নিয়েছে, সেখানে কানাডা নিয়েছে ৩২ বার।

টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠে সমর্থকদের সঙ্গে মরক্কোর ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স
টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠে সমর্থকদের সঙ্গে মরক্কোর ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স

তবে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে সুযোগ কাজে লাগানোর সামর্থ্য। এবারের বিশকাপের সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৫ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৫ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৬ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৭ দিন আগে