টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৬, ১৪: ৪৩
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: ফেসবুক থেকে

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার নাহিদা আক্তার।

এবারের বিশ্বকাপে এটি হবে বাংলাদেশের সপ্তম অংশগ্রহণ। ২০১৪ সালে প্রথমবার বৈশ্বিক এই আসরে খেলেছিল টাইগ্রেসরা। গত ২০২৪ আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত গ্লোবাল কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত থেকেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দলটি। সুপার সিক্সসহ পুরো প্রতিযোগিতায় শীর্ষস্থান ধরে রেখেছিল জ্যোতিরা।

ঘোষিত স্কোয়াডে গ্লোবাল কোয়ালিফায়ারে খেলা দলের বেশিরভাগ ক্রিকেটারই জায়গা ধরে রেখেছেন। ব্যাটিং বিভাগে দায়িত্ব থাকবে অধিনায়ক জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি ও দিলারা আক্তারর কাঁধে। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন স্বর্ণা আক্তার, রাবেয়া খান ও রিতু মনি।

বাংলাদেশের বড় শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে স্পিন আক্রমণকে। স্পিন বিভাগের নেতৃত্ব দেবেন নাহিদা। তাকে সহযোগিতা করবেন সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন। প্রয়োজনে স্পিনে বিকল্প হিসেবে থাকবেন স্বর্ণা ও রাবেয়া।

পেস আক্রমণের মূল ভরসা মারুফা আক্তার। তার সঙ্গে রয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা ও রিতু মনি।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা। এরপর প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে লাফবরোতে।

বাংলাদেশ নারী দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।

রাজনীতি/একে

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ভিনিসিয়ুসকে ঘিরে টানাপোড়েন, আর্সেনালের নজরে ব্রাজিলিয়ান তারকা

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।

৩ দিন আগে

ফুটবলের পর এবার টেলিভিশন ড্রামায় রোনালদো

রোনালদোর সঙ্গে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও এবার তারা একই প্রজেক্টে কাজ করবেন।

৪ দিন আগে

আগস্ট থেকে মাঠে গড়াবে ক্লাব ফুটবল, কোন লিগ কবে শুরু

নতুন মৌসুমের সূচনা হবে স্প্যানিশ লা লিগা দিয়ে। আগামী ১৫ আগস্ট উদ্বোধনী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে গেতাফে।

৬ দিন আগে

শেষ হলো ১৭ বছরের রঙিন অধ্যায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্ডি

২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই তারকা আলবিসেলেস্তেদের হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে অতি সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় (বা সাম্প্রতিক ফাইনাল ম্যাচ) ১-০ গোলের হারের স্মৃতি

৭ দিন আগে