বালেগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার— ফিফার সিদ্ধান্তে চটেছে ইউয়েফা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৭: ৪০
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্ডার চেফেরিন। ছবি: সংগৃহীত এএফপি

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালেগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ফিফার কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা। সংস্থাটির দাবি, এমন সিদ্ধান্ত ফুটবলের নিয়মের ‘রেড লাইন’ অতিক্রম করেছে।

রাউন্ড অব ৩২-এ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন বালেগুন। তবে শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে খেলার অনুমতি দেয়।

এ সিদ্ধান্তকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগও উঠেছে। যদিও এ বিষয়ে ফিফা বা ট্রাম্পের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, সোমবার এক বিবৃতিতে ইউয়েফা জানায়, ফুটবল কিছু মৌলিক নিয়মের ওপর দাঁড়িয়ে আছে এবং সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে সেই নিয়মের প্রতি সবার আস্থা থাকা জরুরি।

সংস্থাটি বলেছে, “অন্য সব খেলার মতো ফুটবলও কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে পরিচালিত হয়। এসব নিয়মই প্রতিযোগিতার স্বচ্ছতা নিশ্চিত করে। অনেক নিয়মের ব্যাখ্যার সুযোগ থাকতে পারে, কিন্তু এই ঘটনায় তেমন কোনো সুযোগ নেই।”

বিশ্বকাপের মতো বড় আসরে এমন সিদ্ধান্ত ভবিষ্যতে নেতিবাচক নজির তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে উয়েফা।

বিবৃতির শেষাংশে সংস্থাটি জানায়, “এটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং অযৌক্তিক একটি সিদ্ধান্ত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

রাজনীতি/আরআইআর

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

নাহিদ-তাসকিনের দাপটে ৪৭ রানেই ৫ উইকেট নেই জিম্বাবুয়ের

শুরুতে একটি সহজ ক্যাচ হাতছাড়া হলেও পরে তাসকিন আহমেদ ও নাহিদ রানার দারুণ বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। ১৫ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪৭ রান।

৮ ঘণ্টা আগে

লাল কার্ড পেয়েও মাঠে নামবেন বালেগুন, ট্রাম্পের হস্তক্ষেপ ঘিরে রাজনৈতিক বিতর্ক

বিশ্বকাপের প্রথম ২৪ দিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট প্রায় পুরোপুরিই রাজনৈতিক বিতর্কের বাইরে ছিল। কিন্তু ট্রাম্পের একটি আবেদন ঘিরে সেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেল। ফিফার নিরপেক্ষতা, ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক এবং রাজনৈতিক প্রভাব— সবকিছুই এখন প্রশ্নের মুখে।

৯ ঘণ্টা আগে

মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ম্যাচের প্রথমার্ধ থেকেই শুরু হয় আক্রমণ আর পাল্টা আক্রমণ। ম্যাচের ৩৬ ও ৩৮ মিনিটে, মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মিডফিল্ডার জুড বেলিংহাম। তবে সেই ধাক্কা সামলে উঠতে বেশি সময় নেয়নি মেক্সিকো; ৪২ মিনিটে হুলিয়ান কিনিওনেসের দুর্দান্ত গোলে ব্যবধান কমিয়ে ২-১-এ প্রথ

১১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন নেইমার

৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন। ২০১০ সালে সিনিয়র দলে অভিষেকের পর ১২৯ ম্যাচে ৮০ গোল করেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ। দুটি অলিম্পিকেও প্রতিনিধিত্ব করেছেন ব্রাজিলকে। এর মধ্যে ২০১২ সালে জিতেছিলেন রৌপ্য পদক, আর ২০১৬ সালে নি

১২ ঘণ্টা আগে