জাবি ছাত্রীকে ক্যাম্পাসের ভেতরেই ধর্ষণচেষ্টা, থানায় মামলা

জাবি প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৬, ১৮: ৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ক্যাম্পাসের ভেতরেই টেনেহিঁচড়ে ঝোপে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ক্যাম্পাসে একটি সড়কে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

এ ঘটনায় আজ বুধবার দুপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার মামলা রুজু হয়েছে। মামলাটি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট কাজ করছে। অতি দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তারা আশাবাদী।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে সড়ক দিয়ে যাচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তি তার পিছু নেন। একপর্যায়ে ওই ছাত্রী পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়কে গেলে অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীর কাছাকাছি আসেন।

তখন তিনি ক্যাম্পাসের কেউ কি না, জিজ্ঞাসা করেন ওই ছাত্রী। উত্তরে ওই ব্যক্তি জানান, তিনি ক্যাম্পাসের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং পাশের বিশমাইল এলাকায় থাকেন। কথা শেষে ভুক্তভোগীর গলায় জাল পেঁচিয়ে অন্ধকারে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

সূত্র আরও জানায়, ভুক্তভোগী কোনোমতে বেরিয়ে সড়কে চলে আসেন। এ সময় সড়কে চলাচলকারী কয়েকজন ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে ভুক্তভোগীসহ শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ দেখে একজনকে দেখতে পেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেফরুল হাসান চৌধুরী বলেন, গতকাল রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি শিক্ষার্থীর গলায় জালের মতো একটি বস্তু পেঁচিয়ে তাকে ঝোপঝাড়ে টেনে নিয়ে যান। ফুটেজের ভিত্তিতে তারা প্রাথমিকভাবে সন্দেহভাজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধর্ষণচেষ্টার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে ছাত্রশিবিরের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাতে নারী শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ মিছিল করবেন ছাত্রীরা। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি এবং আগামীকাল বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জাকসু) পক্ষ থেকে রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ক্যাম্পাসের ভেতরে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ঘটনার শুরু থেকেই জাকসু নেতারা উপস্থিত ছিলেন, যাতে ভুক্তভোগী ন্যায়বিচার পান। আইনশৃঙ্খলা বাহিনীকেও জাকসু সহায়তা করছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাব্যবস্থার একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের দাবিতে কাল রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে