অনিশ্চয়তার মধ্যেই বিশ্বকাপ দল ঘোষণা ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুন ২০২৬, ০৯: ৪২
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভিসার জটিলতা এবং তারকা স্ট্রাইকার সারদার আজমুনের আকস্মিক বাদ পড়া—এই দুই বড় বিতর্ক ও অনিশ্চয়তা মাথায় নিয়েই ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। সরকারের প্রতি 'আনুগত্যহীনতা'র অভিযোগে গোলমেশিন আজমুনকে স্কোয়াড থেকে বহিষ্কার করা হলেও, অভিজ্ঞ মেহদি তারেমি ও আলিরেজা জাহানবাখশকে ঘিরেই আক্রমণভাগ সাজিয়েছেন কোচ আমির ঘালেনোই। মার্কিন ভিসা না পাওয়ায় এখনো টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও, মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় ঘাঁটি গেড়ে আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ইরান।

গ্রুপ পর্বে দলের সব খেলা যুক্তরাষ্ট্রে। সেই দেশের ভিসা এখনও পায়নি দলের কোনো ফুটবলার। ফলে ২০২৬ বিশ্বকাপে ইরান কীভাবে খেলবে, তা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে এর মধ্যেই ইরান তাদের দল ঘোষণা করেছে সোমবার।

ইরানের কোচ আমির ঘালেনোই ঘোষিত ২৬ জনের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মেহদি তারেমি ও আলিরেজা জাহানবাখশ। তবে দলে রাখা হয়নি সারদার আজমুনকে। আজমুন আন্তর্জাতিক ফুটবলে ৯১টি ম্যাচে ৫৭টি গোল করেছেন। তিনি প্রাথমিক দলেও ছিলেন না। চূড়ান্ত দলেও তার জায়গা হয়নি।

এমনকি ইরানের ভাইস প্রেসিডেন্ট আবদুলকারিম হোসেইনজাদেহ তাকে দলে ফেরানোর আহ্বান জানিয়েছিলেন। তবু তাকে রাখা হয়নি। আজমুন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলেন। এর আগে মার্চ মাসেও তাকে ইরান দল থেকে বাদ দেওয়া হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকারের প্রতি 'আনুগত্যহীনতা'র অভিযোগে তাকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

৩৩ বছর বয়সী তারেমি এখন অলিম্পিয়াকোসে খেলছেন। সাবেক ব্রাইটন উইঙ্গার জাহানবাখশও এবার আক্রমণভাগে নেতৃত্ব দেবেন। এ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।

ইরান কয়েক মাস ধরেই বিশ্বকাপে যাতায়াত ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ছিল। ফিফা শুরুতে অ্যারিজোনায় প্রশিক্ষণ শিবির নির্ধারণ করেছিল। পরে ইরানের আবেদনের পর ফিফা তা পরিবর্তন করে দেয়। এখন দলটি মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় ঘাঁটি গাড়বে।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ইরান যুক্তরাষ্ট্রে খেলবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ। ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে মাঠে নামবে ইরান।

ইরানের পূর্ণ স্কোয়াড:
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেইন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেইন কানায়ানি, শোজা খালিলজাদেহ, মিলাদ মোহাম্মাদি, আলি নেমাতি, রামিন রেজায়িয়ান।
মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাইদ এজাতোলাহি, মেহদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহদি তোরাবি, আরিয়া ইউসেফি।
ফরোয়ার্ড: আলি আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেইন হোসেইনজাদেহ, মেহদি তারেমি, শাহরিয়ার মোঘানলু।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

৮ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

৮ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১১ দিন আগে

সেপ্টেম্বরে নয়, ভারত ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে জানুয়ারিতে

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে তারা বাংলাদেশ সফর করতে পারেন। সে ক্ষেত্রে বহুল প্রতীক্ষিত সিরিজটি হতে পারে নতুন বছরের শুরুতেই।

১১ দিন আগে
Advertisement