আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

এবার নতুন করে দুঃসংবাদ পেল টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে লাল সবুজের দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর নবম স্থানে উঠে এলেও, আজকের প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে টাইগাররা এখন দশম স্থানে।

এই অবনতির পেছনে বাংলাদেশের কোনো ম্যাচ হার দায়ী নয়, বরং ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরম্যান্সই মূল কারণ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে ওয়েস্ট ইন্ডিজ তাদের রেটিং পয়েন্ট ৭৭ থেকে ৭৮-এ উন্নীত করেছে। এর ফলে তারা নবম স্থানে উঠে এসেছে।

অন্যদিকে, বাংলাদেশ তাদের ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছে দশম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার পর টাইগাররা ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নবম স্থানে ছিল।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাকিস্তানেরও এক ধাপ অবনতি হয়েছে। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে তারা এখন পঞ্চম স্থানে। এই সুযোগ কাজে লাগিয়ে শ্রীলঙ্কা ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।

শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ভারত আছে শীর্ষে, আর ১০৯ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাঙ্কিংয়ের সেরা আট দলের মধ্যে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে স্বাগতিক দুই দল সরাসরি অংশ নেবে।

কিন্তু বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে ব্যর্থ হলে দলগুলোকে বাছাইপর্ব খেলতে হবে। সাম্প্রতিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দশম স্থানে নেমে যাওয়া ২০২৭ বিশ্বকাপের সরাসরি কোয়ালিফিকেশন নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডাচ ম্যাজিকে বিধ্বস্ত সুইডেন

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।

১ দিন আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

১ দিন আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

২ দিন আগে