ডেস্ক, রাজনীতি ডটকম

এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টের ফাইনালে ভিয়েতনাম-কে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। আজ শুক্রবার সকালে ব্যাংকক-এ অনুষ্ঠিত প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাইনালে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য। শুরু থেকেই লক্ষ্যভেদে তারা দুর্দান্ত পারফরম্যান্স দেখান। নির্ধারিত রাউন্ড শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩১ পয়েন্ট, যেখানে ভিয়েতনাম পায় ২২৫ পয়েন্ট। ফলে ৬ পয়েন্টের ব্যবধানে দাপুটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বৃহস্পতিবার ফুটবলে ভিয়েতনামের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ থাকলেও, আরচ্যারদের এই সাফল্য তা আনন্দে রূপ দিয়েছে।
এবারের টুর্নামেন্টে বড় প্রত্যাশা থাকলেও ব্যক্তিগত ও মিশ্র ইভেন্টে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। একক ও মিশ্র কোনো বিভাগেই সেমিফাইনালে উঠতে পারেনি দলটি। তবে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ফাইনালে উঠে স্বর্ণ জয়ের আশা জাগান হিমু-রাকিব-ঐশ্বর্যরা, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়।
বাংলাদেশের আরচ্যারিতে বড় সাফল্য সাধারণত রিকার্ভ ইভেন্টেই বেশি দেখা গেছে। গত বছর এই টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ এককে আব্দুর রহমান আলিফ স্বর্ণ জিতেছিলেন।
এই অর্জনে উচ্ছ্বসিত বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। সংস্থাটির সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
১ দিন আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।
১ দিন আগে
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১ দিন আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
২ দিন আগে