লিটন ঝড়ে সহজ জয়েই এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৪৬
লিটন দাসের ঝোড়ো ইনিংসে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

টার্গেট ছিল ১৪৪ রান। টি-টুয়েন্টির জন্য এমন আহামরি কোনো লক্ষ্য না। তবে প্রতিপক্ষ এই হংকংয়ের কাছেই টি-টুয়ান্টি হারের অভিজ্ঞতা থাকায় শঙ্কা যে একেবারে ছিল না, সেটিও বলা যাবে না। দুই ওপেনারের কাছ থেকে ভালো সূচনা না পেলেও অবশ্য অসুবিধা হয়নি। তিনে নেমে লিটন দাস ঝোড়ো ফিফটিতে সে লক্ষ্যটাকেই সহজ করে নাগালের মধ্যে নিয়ে এসেছেন।

শেষ পর্যন্ত জয় থেকে দুই রান দূরে থাকতে লিটন আউট হয়ে গেলেও ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা। এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। টসে জিতে বোলিং নিয়ে হংকংয়ের ব্যাটারদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানে বেঁধে রাখে টাইগার বোলাররা।

জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভারে ২৪ রান তুলে ফেলেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। চতুর্থ ওভারের প্রথম বলে আউট হয়ে যান ইমন। ১৪ বলে ১৯ করেন তিনি। ৪৭ রানের মাথায় তামিমও ড্রেসিং রুমে ফেরেন। তার ইনিংস একেবারেই টি-টুয়ান্টিসুলভ ছিল না। ১৮ বলে ১৪ করেন তিনি।

তৃতীয় উইকেটে ক্যাপ্টেন লিটন দাস আর তৌহিদ হৃদয় দ্রুত রান তুলে ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। ৭০ বলে ৯৫ রানের জুটি গড়ে ম্যাচ থেকে ছিটকে দেন হংকংকে। শুরুতে রানের গতি কিছুটা কম থাকলেও লিটন সেট হয়েই মারকাটারি ব্যাটিং শুরু করেন। মনে হচ্ছিল তারা দুজনেই ম্যাচ শেষ করে আসবেন।

শেষ পর্যন্ত তা হয়নি। জয় থেকে ২ রান দূরে আউট হয়ে যান লিটন। তবে এর আগেই তিনি খেলেছেন ৩৯ বলে ৬৯ রানের এক ঝকঝকে ইনিংস। ১৫১ স্ট্রাইক রেটের এ ইনিংসে ৬টি বাউন্ডারির সাথে ছিল একটি ছক্কা।

তোহিদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ৩৫ রানে। একটি মাত্র বাউন্ডারি ছিল তার ইনিংসে। ক্যাপ্টেনস নকের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিটন দাস।

হংকংয়ের পক্ষে দুটি উইকেট নেন আতিক ইকবাল। একটি উইকেট নিয়েছেন আয়ুশ শুক্লা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিজাকাত খানের ৪০ বলে ৪২, জিশান আলীর ৩৪ বলে ৩০, ইয়াসিম মুর্তাজার ১৯ বলে ২৮ আর বাবর হায়াতের ১২ বলে ১৪ রানের ওপর ভর করে ১৪৩ রান সংগ্রহ করে হংকং। আর কোনো ব্যটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ— তিনজনেই দুটি করে উইকেট শিকার করেন। একজন ব্যটার রান আউট হয়েছেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে