ক্রীড়া ডেস্ক

একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুতে একটি সহজ ক্যাচ হাতছাড়া হলেও পরে তাসকিন আহমেদ ও নাহিদ রানার দারুণ বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। ১৫ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪৭ রান।
ম্যাচের শুরুতেই অবশ্য উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের বল চালিয়ে খেলতে গিয়ে গালিতে ক্যাচ দেন ব্রায়ান বেনেট। তবে সহজ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রিশাদ হোসেন। ৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৮ রান তোলে জিম্বাবুয়ে।
এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। মিড-অফে বল ঠেলে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন বেন কারান ও ব্রায়ান বেনেট। কিন্তু মিরাজের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফেরেন কারান। উদ্বোধনী জুটি ভাঙতেই চাপে পড়ে জিম্বাবুয়ে।
এক বল পরই আরেকটি ধাক্কা দেন তাসকিন আহমেদ। ২৪ বলে ১৭ রান করা ব্রায়ান বেনেট ক্যাচ তুলে দিলে দ্রুত দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩৬ রান।
এরপর মাত্র ২ রানের মধ্যেই আরও একটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিনের দারুণ ডেলিভারিতে, প্রথম বলেই বোল্ড হন অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিন। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি।
চতুর্থ ধাক্কাটি দেন নাহিদ রানা। ১২ বলে মাত্র ১ রান করা জিম্বাবুয়ের সবচেয়ে বড় ভরসা সিকান্দার রাজাকে উইকেটকিপার নুরুল হাসানের ক্যাচে ফেরান এই গতিতারকা।
এরপর নিজের পরের স্পেলেই আরও ভয়ংকর হয়ে ওঠেন নাহিদ। তার গতিময় ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। সেখানে কোনো ভুল করেননি নাজমুল হোসেন শান্ত। কোনো রান করার আগেই ক্যাচ দিয়ে ফেরেন ওয়েসলি মাধেভেরে। নাহিদের দ্বিতীয় ও দলের পঞ্চম উইকেটে মাত্র ৪৭ রানেই অর্ধেক ব্যাটার হারিয়ে বড় বিপদে পড়ে জিম্বাবুয়ে।
এর আগে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
চোটের কারণে আজকের ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে চোট পাওয়ার পর তিনি টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টও খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে উইকেটের পেছনের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে