ফাইনাল হেরে মারমুখী পারেদেস, কী হয়েছিলো গাভির সঙ্গে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৬: ৪৮
ফাইনালের পর মারমুখী পারেদেস। ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তবে সেটা খেলার জন্য নয়, ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া এক উত্তপ্ত ঘটনার কারণে।

শেষ বাঁশি বাজার পর স্পেন শিরোপা উদযাপন শুরু করে। সেই সময় স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়ান পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে যায়। স্পেনের খেলোয়াড়েরা এগিয়ে এসে সতীর্থকে ঘিরে দাঁড়ান। গাভি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর গাভির মুখে আঘাত লাগে এবং তিনি মাটিতে পড়ে যান।

ঘটনার পর দ্রুত সেখানে যান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি পারেদেসকে টেনে দূরে সরিয়ে নেন। পরে প্রধান রেফারি এই ঘটনার জন্য তাকে লাল কার্ড দেখান।

পারেদেস কেন এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন, সে বিষয়ে ম্যাচের পর আর্জেন্টিনা শিবির থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কেবল স্কালোনি।

ঘটনাটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন সাবেক ফুটবলার। আইটিভিতে গ্যারি নেভিল বলেন, এমন আচরণ বিশ্বকাপ ফাইনালের মঞ্চে অগ্রহণযোগ্য। বিবিসিতে অ্যালান শিয়ারারও মন্তব্য করেন, প্রতিপক্ষের মুখে বারবার আঘাত করা ফুটবলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্টও আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেন। তাঁর মতে, ম্যাচ শেষে সবচেয়ে ক্রীড়াসুলভ আচরণ দেখিয়েছেন লিওনেল মেসি, যিনি স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়েন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারগুলোতে স্প্যানিশদের দখল, গোল্ডেন বুট এমবাপ্পের

টুর্নামেন্টে রেকর্ড ১০টি গোল করে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট নিজের করে নিলেন এই ফরাসি ফরোয়ার্ড। অন্যদিকে, লিওনেল মেসিকে এবারও সন্তুষ্ট থাকতে হচ্ছে ৮ গোল নিয়ে সিলভার বুটেই।

১ দিন আগে

পাঁচ বছরে ১৬টি শিরোপা, কেন স্পেন এখন ফুটবলের সবচেয়ে অদম্য শক্তি

এর আগে ২০০৮ সালে ইউরো জয়ের দুই বছর পর ২০১০ সালেও তারা বিশ্বকাপ জিতে একই কীর্তি গড়েছিল।

১ দিন আগে

একক নৈপুণ্যে সেরা রদ্রি-কুবারসি-সিমন-এমবাপ্পে

বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেয়েছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। সেই সঙ্গে স্পেনে গেছে সেরা গোলরক্ষক আর সেরা উদীয়মান খেলোয়াড়েরর আরও দুই ব্যক্তিগত পুরস্কার। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

১ দিন আগে

‘নখদন্তহীন’ আর্জেন্টিনা, তারুণ্যের ডানায় ১৬ বছর পর স্পেনের বিশ্বজয়

বিপরীতে ১৬ বছর পর শিরোপার আক্ষেপ ঘুচাল স্পেন। ২০১০ সালে জাভি-ইনিয়েস্তার স্পেন প্রথম শিরোপা এনে দিয়েছিল ম্যাটাডোরদের। ১৬ বছর পর দ্বিতীয় শিরোপা এনে দিলেন ইয়ামাল-রদ্রিরা। তারুণ্যের ডানায় ভর করে এলো এই শিরোপা। মজার বিষয় হলো— এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন শতভাগ সাফল্য ধরে রাখল!

১ দিন আগে