২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে নতুন বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয়ের বিশ্ব রেকর্ড গড়ল পাকিস্তান টিভি। এতে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩২ বছরের রেকর্ড ভেঙ্গে গেল।

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফির গ্রেড-১এর ১৫তম ম্যাচে করাচি জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান টিভি ও সুই নর্দান গ্যাস পাইপলাইনস।

চারদিনেরর ম্যাচের তৃতীয় দিন সুই নর্দানকে জয়ের জন্য মাত্র ৪০ রানের টার্গেট দেয় পাকিস্তান টিভি। ৪১ রান তাড়া করতে নেমে ১৯ দশমিক ৪ ওভারে মাত্র ৩৭ রানে অলআউট হয় সুই নর্দান। ফলে ২ রানের জয় পায় পাকিস্তান টিভি। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয় তুলে নেওয়ার নয়া বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তান টিভি।

এর আগের বিশ্ব রেকর্ড ছিল ১৭৯৪ সালে। লর্ডসের পুরোনো মাঠে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুমে প্রথম শ্রেণির ঐ ম্যাচে মুখোমুখি হয়েছিল মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ওল্ডফিল্ড। ম্যাচের দ্বিতীয় দিন এমসিসিকে জয়ের জন্য ৪১ রানের টার্গেট দিয়েছিল ওল্ডফিল্ড। জবাব দিতে নেমে মাত্র ৩৪ রানে অলআউট হয় এমসিসি। গত ২৩২ বছর ধরে এই বিশ্ব রেকর্ড দখলে ছিল ওল্ডফিল্ডের। এবার বিশ্ব রেকর্ড দখলে নিল পাকিস্তান টিভি।

ম্যাচের দুই ইনিংসে ১৬৬ ও ১১১ রান করে পাকিস্তান টিভি। প্রথম ইনিংসে ২৩৮ রান করে লিড নিলেও, দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে গুটিয়ে যায় সুই নর্দান। দলের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। সফিউল্লাহ বাঙ্গাশের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৪ রান।

বোলিংয়ে পাকিস্তান টিভির হয়ে আলি উসমান ৯ রানে ৬টি ও আমাদ বাট ২৮ রানে ৪ উইকেট নেন। এ বছরের কায়েদ-ই-আজম ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারী উসমান।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement