টাইগারদের ১৪৪ রানের টার্গেট দিলো হংকং

ক্রীড়া ডেস্ক
উইকেট নেওয়ার পর তানজিম সাকিবের উল্লাস। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ মিশনে মাঠে নেমেছে টাইগাররা। এ ম্যাচে হংকং আগে ব্যাট করে সংগ্রহ করেছে ১৪৩ রান। সে হিসাবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে বাংলাদেশের সামনে টার্গেট ১৪৪ রান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠান লিটন দাস।

ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই হংকংয়ের ওপেনার আনশি রাঠকে প্যাভিলিয়নে ফেরান তাসকিন আহমেদ। পঞ্চম ওভারে এক বলে ছক্কা খেয়ে পরের বলেই বাবর হায়াতকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। বাবর করেছিলেন ১২ বলে ১৪ রান।

৩০ রানে ২ উইকেট হারানোর পর নিজাকাত খানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার জিশান আলী। এ জুটি প্রায় ৭ ওভার টিকে থাকলেও রান খুব একটা আসেনি। ইনিংসের ১২তম ওভারে হংকংয়ের জিশানকে ফিরিয়ে ৪০ রানের জুটি ভাঙেন তানজিম সাকিব।

চতুর্থ উইকেটে বরং ইয়াসিম মুর্তজা ও নিজাকত খান আক্রমণাত্মক জুটি গড়েন। ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলে এই জুটি ভাঙে ইয়াসিমের রান আউটে। ততক্ষণে ৩৪ বলে ৪৬ রানের জুটি হয়ে গেছে।

পরের ওভারের পঞ্চম বলে বিদায় নেন নিজাকাত। তার ৪০ বলে ৪২ রানের ইনিংসটি হংকংয়ের ইনিংসে সর্বোচ্চ। পরের বলেই গোল্ডেন ডাক নিয়ে ফিরে যান কিঞ্চিত শাহ। পরপর দুই বলে উইকেট দুটি নেন রিশাদ হোসেন। শেষ ওভারে আবার আইজাজ খানের উইকেট তুলে নেন তাসকিন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানে থামে হংকংয়ের ইনিংস।

হংকংয়ের পক্ষে নিজাকাতের সর্বোচ্চ রানের কথা আগেই বলা হয়েছে। এ ছাড়া ৩৪ বলে ৩০ রান করেছেন জিশান আলী, ১২ বলে ১৪ রান করেছেন বাবর হায়াত, ১৯ বলে ২৮ রান করেছেন ইয়াসিম। আর কোনো ব্যাটার দুই অঙ্কে পেঁছাতে পারেনি।

বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ— তিনজনেই দুটি করে উইকেট শিকার করেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

সাফজয়ী যুবাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস, হাতিরঝিলে সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপে ভারতকে হারিয়ে আবারও শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সাফজয়ী দল আজ (৪ এপ্রিল) দেশে ফিরছে। তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে হাতিরঝিলে।

৭ দিন আগে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে সমতা থাকার পর ট্রাইবেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে।

৭ দিন আগে

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ: অভিনন্দন প্রধানমন্ত্রীর

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

৭ দিন আগে

টাইব্রেকারে ভারত বধ, টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

আক্রমণ-পালটা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ডেডলক ভাঙতে পারেনি কেউ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

৮ দিন আগে