ভিনিসিয়ুসকে ঘিরে টানাপোড়েন, আর্সেনালের নজরে ব্রাজিলিয়ান তারকা

ডেস্ক, রাজনীতি ডটকম
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

চুক্তি নবায়ন নিয়ে জটিলতা বাড়তেই ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে সমঝোতা না হলে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই সুযোগ কাজে লাগাতে আগ্রহী প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ব্যবধান রয়ে গেছে।

বর্তমানে ভিনিসিয়ুস বছরে ১৫ মিলিয়ন ইউরো বেতন পান, যা বোনাসসহ প্রায় ১৮ মিলিয়ন ইউরোতে পৌঁছে। নতুন চুক্তির জন্য তিনি বছরে ৩০ মিলিয়ন ইউরো দাবি করেছেন। তবে রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে।

রিয়ালের আশঙ্কা, ভিনিসিয়ুসের দাবি মেনে নিলে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামও একই ধরনের বেতন বৃদ্ধির দাবি তুলতে পারেন। এতে ক্লাবের বেতন কাঠামোয় চাপ তৈরি হবে।

এই পরিস্থিতিতে সমঝোতা না হলে ভিনিসিয়ুসকে ট্রান্সফার ফিতে বিক্রি করার পথেই হাঁটতে পারে রিয়াল। কারণ চুক্তির মেয়াদ শেষ করে তাকে ফ্রি এজেন্ট হিসেবে হারাতে চায় না ক্লাব।

এদিকে ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে ১৬০ মিলিয়ন ইউরোর প্যাকেজ প্রস্তুত করেছে আর্সেনাল বলে জানিয়েছে গোলডটকম। ব্রাজিলিয়ান তারকাকে জায়গা করে দিতে ইতোমধ্যে লিয়ান্দ্রো ত্রোসার্তকে বিক্রি করেছে গানাররা। পাশাপাশি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ক্লাবটির।

তবে ভিনিসিয়ুসের সম্ভাব্য বিদায়ে সবচেয়ে বড় বাধা হতে পারেন রিয়ালের নতুন কোচ হোসে মরিনহো। আগামী মৌসুমে এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহামকে নিয়েই আক্রমণভাগ সাজাতে চান তিনি। ক্লাব কর্তৃপক্ষকেও নিজের এই পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে ভিনিসিয়ুসের সম্ভাব্য বিকল্প খোঁজা শেষ করেছে রিয়াল। ইতালিয়ান ট্রান্সফার জার্নালিস্ট ফ্যাব্রিজিও রোমানোর দাবি— লাইপজিগের ১৯ বছর বয়সী আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে টানতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দিয়োমান্দেও ‘সম্মতি’ দিয়েছেন ইতোমধ্যে।


বারকোলা ও রায়ানকে নিয়ে লিভারপুলের পরিকল্পনা

মোহাম্মদ সালাহর শূন্যতা পূরণে নতুন উইঙ্গারের খোঁজে রয়েছে লিভারপুল। তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছেন পিএসজির ব্রাডলি বারকোলা। ফরাসি এই উইঙ্গার চুক্তি নবায়নে আগ্রহী নন বলে গুঞ্জন রয়েছে। তবে তাকে ছাড়তে ১৭০ মিলিয়ন ইউরো মূল্য নির্ধারণ করেছে পিএসজি।

এ ছাড়া বোর্নমাউথের ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার রায়ানকেও দলে ভেড়াতে চান লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা। বিশ্বকাপে আলো ছড়ানো এই ফুটবলারের জন্য বোর্নমাউথ ১৫০ মিলিয়ন ইউরো দাবি করছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ওজনসমান টমেটো দিয়ে বরণ, স্টেডিয়ামও হবে গাভি-ফাবিয়ানের নামে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেই ব্যতিক্রমী সংবর্ধনা পেয়েছেন স্পেনের দুই তারকা ফুটবলার ফাবিয়ান রুইজ ও গাভি। নিজ শহরে তাদের ওজনের সমান টমেটো উপহার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের সম্মানে শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

৫ দিন আগে

‘সব ভুলে যাও’— মেসির বক্তব্য ঘিরে নতুন আলোচনা

মেসির এই বক্তব্যের শেষ অংশই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভিডিওতে সতীর্থদের উত্তেজিত মনে না হলেও প্রশ্ন উঠেছে, তিনি ঠিক কোন বিষয় ‘ভুলে যেতে’ বলেছিলেন।

৬ দিন আগে

ফিফার ওপর ক্ষুব্ধ উয়েফা সভাপতি সেফরিন, দেখতে যাননি ফাইনাল ম্যাচ

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে ঘিরে। শেষ ষোলোতে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। এই সিদ্ধান্তের পর উয়েফা প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানায়।

৬ দিন আগে

১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

দুই বছর বিরতির পর ২০২৫ সালে আসরটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। সাম্প্রতিক সাফ সভায় সেই জটিলতার সমাধান হয়।

৬ দিন আগে