ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে কিউইরা। ফলে ম্যাচ জিততে হলে নতুন ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের কোনো নজির নেই টাইগারদের।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ম্যাচে আগে ব্যাট করে জয় পেয়েছে, আর বাকি তিনটি এসেছে রান তাড়া করে। তবে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করেই জয়ের রেকর্ড রয়েছে, যা ২০২৩ সালে গড়া।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই রানআউট হয়ে ফিরে যান ওপেনার টিম রবিনসন।
তবে দ্বিতীয় উইকেটে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার দারুণ জুটি গড়ে শুরুর চাপ সামাল দেন। এই জুটিতে আসে ৮৮ রান। দুই ব্যাটারই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক, এবং মজার ব্যাপার— দুজনেই সমান ৫১ রান করে আউট হন। ক্লার্ক ৩৭ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৫১ রান করেন, আর ক্লেভার ২৮ বলে সাতটি চার ও একটি ছক্কায় একই রান সংগ্রহ করেন।
এই জুটি ভাঙার পর কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পাশাপাশি রানের গতিও কমে যায়। প্রথম ১০ ওভারে ১০০ রান তোলা দলটি পরের পাঁচ ওভারে করে মাত্র ৩০ রান। এ সময় বেভন জ্যাকবস (১) ও ড্যান ফক্সক্রফট (৩) দ্রুত ফিরে যান।
শেষ দিকে ইনিংসের হাল ধরেন অধিনায়ক নিক কেলি। তবে ইনিংস শেষ করে ফিরতে পারেননি তিনি। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৩৯ রান করেন কেলি। এ ছাড়া জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ এবং নাথান স্মিথ ৪ বলে ২ রান যোগ করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, তিনি নেন দুটি উইকেট। এ ছাড়া তিনজন বোলার একটি করে উইকেট শিকার করেন।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে