পদত্যাগ করেননি বিসিবি পরিচালক নাজমুল, ক্রিকেটাররাও বর্জনে অনড়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৩: ৫৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সংকটে পড়েছে দেশের ক্রিকেট। অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সব ধরনের ক্রিকেট বর্জনের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এই উত্তপ্ত পরিস্থিতির জেরে আজ দুপুরে বিপিএলের নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস ম্যাচ হচ্ছে না।

বিসিবি ওই পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দিলেও পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা মিরপুর স্টেডিয়ামে না গিয়ে বনানীর একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

বিপিএলের ভবিষ্যৎ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন চরম অনিশ্চয়তা, তখন বোর্ডের শীর্ষ কর্তার এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে ক্ষোভে ফুঁসছেন জাতীয় দলের তারকারাও।

কোয়াব সভাপতির ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ সকালে বিসিবি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নাজমুলের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ও ৪৮ ঘণ্টার মধ্যে তার কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে বলে জানিয়েছে। ২০২৬ বিপিএলের শেষটা যেন ভালোভাবে হয়, তাই শাস্তির ব্যবস্থা নিচ্ছে বিসিবি।

বোর্ডের বিজ্ঞপ্তির পর জানা গেল, বেলা ১টায় বনানী হোটেলে সংবাদ সম্মেলন করবেন কোয়াব সভাপতি মিঠুন। সে সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা নোয়াখালী-ঢাকা ম্যাচ। সাধারণত ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে টিম বাস আসার কথা। কিন্তু এখন ১২টা পেরিয়ে গেলেও কোনো দলের টিম বাস আসেনি। সব ক্রিকেটার বনানী শেরাটন হোটেলে যাচ্ছেন।

২০২৬ বিপিএল শেষ ভাগে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২৪ ম্যাচ হয়েছে সিলেটে। দুই দিনের বিরতি শেষে আজ শুরু হচ্ছে ঢাকা পর্ব। মিরপুরে বেলা ১টায় মাঠে গড়ানোর কথা চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ। সূচি অনুযায়ী সন্ধ্যায় হওয়ার কথা রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ। ১টার সময় বনানীর শেরাটন হোটেলে কোয়াব সভাপতি মিঠুনের সংবাদ সম্মেলনে কী সিদ্ধান্ত আসে, সেটাই জানার অপেক্ষা। সব মিলিয়ে দেশের ক্রিকেটে অস্থির অবস্থা বিরাজ করছে।

যদি বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলে, সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই বিসিবির কোটি কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে। চ্যাম্পিয়ন, রানার্সআপের হিসাব বাদ দিলেও অংশগ্রহণ করলে আইসিসি দলগুলোকে ন্যূনতম একটা ফি দিয়ে থাকে। এই প্রসঙ্গে গতকাল বিসিবিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের নাজমুল বলেন, ‘আমরা তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারনি। তোমাদের পেছনে যত টাকা খরচ করেছি, এই টাকা তোমাদের কাছ থেকে নিতে থাকি। তোমরা ফেরত দাও। সেই টাকা কি তাদের কাছে ফেরত চাচ্ছি নাকি?’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। ভারত থেকে সরিয়ে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় লিটনদের ম্যাচ আয়োজনের ব্যাপারে আলাপ-আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আজ বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কিছু নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় তোপের মুখে পড়েন এম নাজমুল ইসলাম। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা তখন নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মিঠুনও গত রাতে নাজমুলের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পাকিস্তানকে উড়িয়ে জয় বাংলাদেশের, ফাইনালে প্রতিপক্ষ ভারত

লো স্কোরিং ম্যাচে ৫৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন টাইগ্রেসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

১২ দিন আগে

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, ‘এ+’ ক্যাটাগরিতে কেউ নেই

এবার প্রথমবার কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। কেন্দ্রীয় চুক্তির আওতায় ক্রিকেটারের সংখ্যা ২১ জন থেকে ২৮ জনে উন্নীত করায় চুক্তিতে ফিরেছেন নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন পাটোয়ারী।

১৩ দিন আগে

মেসি-বুসকেতসের নতুন বিশ্বরেকর্ড

এই পরিসংখ্যানে শুধুমাত্র শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ গণনা করা হয়েছে, যেখানে দুজনই মাঠে নেমেছিলেন।

১৩ দিন আগে

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ: আইসিসি

এবারের মতো আগামী এই বিশ্বকাপেও খেলবে ২০টি দল। এর মধ্যে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অবস্থান আগেই নিশ্চিত। চলমান বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেওয়ায় অবস্থান নিশ্চিত করেছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

১৪ দিন আগে