প্রীতি ম্যাচ

১০ জন নিয়েও অপ্রতিরোধ্য ফ্রান্স, হারল ব্রাজিল

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের দুই হট ফেভারিট ব্রাজিল ও ফ্রান্সের হাইভোল্টেজ প্রীতি ম্যাচে শেষ হাসি হাসল দিদিয়ে দেশমের দল। যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে অনুষ্ঠিত লড়াইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচের ৪০ মিনিটেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলেও কিলিয়ান এমবাপ্পে ও উগো একিতিকের গোলে দারুণ জয় তুলে নেয় ফরাসিরা। ব্রেমের একটি গোল শোধ করলেও হলুদ উন্মাদনায় ভাসানো গ্যালারিকে হতাশ করে হার মেনেই মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

৩২ মিনিটে উসমান দেম্বেলের দুর্দান্ত এক থ্রু বল ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে ১–০ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। ৫৫ মিনিটে রক্ষণ সামলাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি খেলোয়াড় দায়োত উপামেকানো। ১০ জন হয়ে যাওয়া ফ্রান্সের বিপক্ষে সুযোগটা নিতে পারেনি ব্রাজিল। উপামেকানো লাল কার্ড দেখার ১০ মিনিট পর উল্টো উগো একিতিকের গোলের ব্যবধানটা দ্বিগুণ করে ফ্রান্স। ৭৮ মিনিটে ব্রেমের একটি গোল শোধ করলেও ব্রাজিল আর সমতাসূচক গোলটির দেখা পায়নি।

ম্যাচে এমবাপ্পের পারফরম্যান্স দেখে ফ্রান্স তো বটেই স্বস্তি পেতে পারে রিয়াল মাদ্রিদও। প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চোটের কোনো ছাপই দেখা গেল না ফরাসি অধিনায়কের খেলায়। উল্টো চোখধাঁধানো এক গোল করে ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন রিয়াল মাদ্রিদের এই মহাতারকা।

বোস্টনের অদূরে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে উপস্থিত ৬৬,২১৫ জন দর্শকের বড় অংশই ছিলেন ব্রাজিলের সমর্থক। কিন্তু গ্যালারির সেই হলুদ উন্মাদনা স্তব্ধ করে দেন এমবাপ্পে ও উগো একিতিকে। আগামী বিশ্বকাপে এই মাঠেই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি হবে দিদিয়ে দেশমের দল।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

১ দিন আগে

সাইবারির ৭১ সেকেন্ডের গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।

১ দিন আগে

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১ দিন আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

২ দিন আগে