ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তি স্বার্থ রক্ষা করতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
শনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েটে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, এই অপ্রয়োজনীয় যুদ্ধের কারণে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। হ্যারিস বর্তমান প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে 'সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ' হিসেবেও আখ্যা দেন।
হ্যারিস বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধ শুরু করেছেন, যা ‘আমেরিকার জনগণ চায় না’ এবং এতে মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।
এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও অদক্ষ’ বলে আখ্যা দেন। বলেন, ট্রাম্প এমনভাবে নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে চান, যেন তিনি ইচ্ছামতো যে কারও বিরুদ্ধে আমেরিকার সামরিক শক্তি ব্যবহার করতে পারেন।
হ্যারিস আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছিল যে জোট ও বন্ধুত্বগুলোকে রক্ষা করতে পারবেন, তবে তিনি তা থেকে সরে এসেছেন।
তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা-যেমন সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুত্বকে শুধু উপেক্ষাই করেননি, বরং প্রকাশ্যে তা তুচ্ছ করেছেন।
অন্যদিকে, নেতানিয়াহু এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন। গত মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসলেই কি কেউ মনে করে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ কী করতে হবে তা বলে দিতে পারে?
এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ট্রাম্প নিজেই নিয়েছেন।

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা
১৬ ঘণ্টা আগে
ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৯ ঘণ্টা আগে
আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।
২০ ঘণ্টা আগে
কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক
১ দিন আগে