ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান-সমর্থিত হুতি যোদ্ধারা বৃহস্পতিবার ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা ‘দখলে নিয়েছে’ বলে দেশটির সামরিক সূত্রগুলো জানিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের হুমকি তৈরি হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ শেষ হবে বলে তিনি আশা করছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।
গত ২৮ মার্চ ইসরায়েলে হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে হুতিরা সরাসরি যুক্ত হয়। তবে এর আগে তারা বেশির ভাগ সময় নীরব ছিল। জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর তারা হামলা জোরদার করে। সেপ্টেম্বরে সৌদি আরবের দক্ষিণাঞ্চলেও হামলা বাড়ায় বিদ্রোহী গোষ্ঠীটি।
ইরানের সঙ্গে সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব লোহিত সাগরের নৌপথের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের জন্য এই নৌপথ বিশেষ গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের সম্পর্কের বরফ কিছুটা গললেও দেশ দুটি দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এবং একে অপরকে গভীরভাবে অবিশ্বাস করে। বৃহস্পতিবার অঞ্চলটির পরিস্থিতি ছিল উত্তপ্ত। হুতিদের হামলার মধ্যে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতে ২৪ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করে।

সংকট আরও ছড়িয়ে পড়া ঠেকাতে ইয়েমেনে নিজেদের মিত্র হুতিদের নিয়ন্ত্রণে রাখতে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তান মঙ্গলবার তেহরানের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে। জবাবে ইরান জানিয়েছে, ‘হুতিদের ওপর ইরানের নিয়ন্ত্রণ নেই’।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সৌদি-সমর্থিত বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত যখন বাড়ছে, তখনই উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর জাহাজ চলাচলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে বড় ঘোষিত পাল্টাপাল্টি হামলার ঘটনা।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট আবারও ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালি ও লোহিত সাগর— দুই নৌপথেই সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত থাকায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছিল।
ইরানের সমর্থনপুষ্ট আঞ্চলিক জোট ‘প্রতিরোধের অক্ষের’ অংশ হিসেবে বিবেচিত হয় হুতিরা। গাজা যুদ্ধেও তারা ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে তারা।
ইয়েমেন সরকারের বাহিনী ও তাদের মিত্ররা লোহিত সাগরের উপকূল ধরে দক্ষিণ দিকে ধুবাবের দিকে সরে যাচ্ছে বলে দেশটির সরকারি সামরিক সূত্রগুলো জানিয়েছে। ধুবাব বাব এল-মান্দেব প্রণালির ঠিক কাছে অবস্থিত এবং এর বিপরীতে রয়েছে পেরিম দ্বীপ। সামরিক সূত্রগুলোর ভাষ্য, ধুবাব ও পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘বাব এল-মান্দেব’ শব্দের অর্থ ‘অশ্রুর দরজা’। নৌযান চলাচলের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে এই নামকরণ করা হয়েছে। আরব উপদ্বীপের ইয়েমেন এবং আফ্রিকার উপকূলের জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে এই প্রণালির অবস্থান। ফলে ইয়েমেনের জনবহুল এলাকাগুলো ও দেশের উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুতিদের কাছে এর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপসাগরীয় অঞ্চল থেকে ভূমধ্যসাগরের দিকে অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ এটি। এসব পণ্য সুয়েজ খাল হয়ে কিংবা মিসরের লোহিত সাগর উপকূলের সুয়েজ-মেডিটেরেনিয়ান পাইপলাইন দিয়ে ভূমধ্যসাগরে যায়। এ ছাড়া এশিয়াগামী বিভিন্ন পণ্য, যার মধ্যে রাশিয়ার তেলও রয়েছে, এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়।
যুদ্ধ এবং এর পর জ্বালানির দাম বেড়ে যাওয়ার ঘটনা ট্রাম্পের জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে। বর্তমানে তার জনপ্রিয়তা রেকর্ড নিম্নস্তরে রয়েছে। ট্রাম্প বলেছেন, ইরান নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ওই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে, তার রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না।
বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ তারা আর ধরে রাখতে পারবে না। নির্বাচনে প্রভাব ফেলার জন্য তারা মরিয়া হয়ে চেষ্টা করছে।’ এর আগেও যুদ্ধ শেষ করার বিষয়ে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউজের শীর্ষ কয়েকজন উপদেষ্টা ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সতর্ক করেছেন যে এই সংঘাত তার প্রেসিডেন্ট হিসেবে পুরো মেয়াদ জুড়েও চলতে পারে। ট্রাম্পের বর্তমান মেয়াদ ২০২৯ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনটির তথ্য যাচাই করতে পারেনি।
বুধবার ইরানি কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেওয়ার পর তারা হরমুজ প্রণালির কাছে ১০টি জাহাজে হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের পালটাপালটি হামলার ধারাবাহিকতায় সর্বশেষ এই হামলাগুলো হয়েছে। এসব ঘটনা থেকে বোঝা যাচ্ছে, খুব শিগগিরই সংঘাতের অবসানের সম্ভাবনা কম।
এদিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বুধবার রিপাবলিকান পার্টির এক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ও যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে। ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অবস্থিত এই অত্যন্ত সুরক্ষিত এলাকায় মাটির গভীরে দুটি সুড়ঙ্গকেন্দ্র রয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের একটি অংশের কারণে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা শুরু করে। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মকাণ্ড শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো, সেখানে ট্যাংকার চলাচল স্বাভাবিক করতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন অগ্রগতি হওয়ার কথা জানিয়েছিল। তবে চলতি মাসে আবারও যুদ্ধ শুরু হওয়ায় ধীরে ধীরে প্রণালিটি খুলে দেওয়ার সেই উদ্যোগ বড় ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, বুধবার মাত্র সাতটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। গত ১০ দিনের গড়ের তুলনায় এই সংখ্যা প্রায় অর্ধেক।

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক
১০ ঘণ্টা আগে
বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী ইউনিট। তবে ভেতরের গোলাবারুদে একের পর এক সেকেন্ডারি বিস্ফোরণ ঘটতে থাকায় আগুন নেভানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘণ্টার পর ঘণ্টা ধরে এলাকাটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কর্তৃপক্ষ
১০ ঘণ্টা আগে
দুই পক্ষের এসব হামলার পর গুরুত্বপূর্ণ এই জলপথের আশপাশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা গত জুলাইয়ের পর প্রথমবার।
১ দিন আগে
৭ অক্টোবর ২০২৩-এর ভোরে হাজার হাজার হামাস যোদ্ধা গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে। সীমান্তবর্তী সামরিক ঘাঁটি ও বসতিতে একযোগে হামলা চালানো হয়। রকেট হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। হামলায় ১২ শতাধিক বেশি ইসরায়েলি নিহত হন।
১ দিন আগে