মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ অভিযান

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

তিন দিনের সাময়িক বিরতির পর মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মধ্যরাতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

সেন্টকমের তথ্যমতে, বাংলাদেশ সময় বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিট) এ হামলা চালানো হয়। তবে সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি তাদের।

ইরানের এ পদক্ষেপের জবাবে ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক অস্ত্র ও রসদ ঘাঁটিতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাহিনী। সেন্টকম জানায়, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশে চালানো ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। এ ছাড়া সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেল স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনাগুলোর বিষয়ে তেহরান এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক এই হামলা-পাল্টা হামলার ফলে দুই দেশের মধ্যে শুরু হওয়া কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় পড়েছে। এর মাত্র একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 'ইতিবাচক আলোচনা' চলছে বলে দাবি করেছিলেন। তবে তেহরান বরাবরই এ ধরনের আলোচনার খবর অস্বীকার করে আসছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও মুক্ত চলাচলের অধিকার নিয়ে দুই দেশের মধ্যকার মতপার্থক্যই অচলাবস্থার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, পেন্টাগনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে ৪১৭ জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশির মৃত্যুতে হাইকমিশনারের দুঃখ প্রকাশ

একই সঙ্গে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং গুরুতর আহত বাংলাদেশি নাগরিকের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ হাইকমিশন।

১৬ ঘণ্টা আগে

হরমুজে স্বেচ্ছা ফি আদায়ের প্রস্তাবে উপসাগরীয় দেশগুলোর সমর্থন পেল ইরান

মঙ্গলবার (২৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বৈশ্বিক তেল বাণিজ্যে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে ওঠার পথ তৈরি হতে পারে।

১৮ ঘণ্টা আগে

বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি: ৫৫০ কোটি ডলারে মামলা সমঝোতায় রাজি জনসন

যুক্তরাষ্ট্রে বেবি পাউডার ও ট্যালকমযুক্ত অন্যান্য পণ্য ব্যবহারের কারণে ডিম্বাশয়ের (ওভেরিয়ান) ক্যানসার হয়েছে— এমন অভিযোগে দায়ের হওয়া হাজার হাজার মামলার নিষ্পত্তিতে সর্বোচ্চ সাড়ে ৫ বিলিয়ন ডলার (প্রায় ৬৮ হাজার কোটি টাকা) পরিশোধের প্রস্তাব দিয়েছে বহুজাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন (জেঅ্

১৯ ঘণ্টা আগে

দক্ষিণ আফ্রিকায় দোকানে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপনের (২৪) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

১৯ ঘণ্টা আগে