বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি: ৫৫০ কোটি ডলারে মামলা সমঝোতায় রাজি জনসন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৭: ২৫
জনসন বেবি পাউডার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেবি পাউডার ও ট্যালকমযুক্ত অন্যান্য পণ্য ব্যবহারের কারণে ডিম্বাশয়ের (ওভেরিয়ান) ক্যানসার হয়েছে— এমন অভিযোগে দায়ের হওয়া হাজার হাজার মামলার নিষ্পত্তিতে সর্বোচ্চ সাড়ে ৫ বিলিয়ন ডলার (প্রায় ৬৮ হাজার কোটি টাকা) পরিশোধের প্রস্তাব দিয়েছে বহুজাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে)।

মঙ্গলবার (২৮ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, প্রস্তাবিত এই সমঝোতার মাধ্যমে নিউ জার্সিভিত্তিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলা বহুল আলোচিত আইনি লড়াইয়ের অবসান ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

তবে জেঅ্যান্ডজে বরাবরের মতোই দাবি করেছে, তাদের ট্যালকমভিত্তিক পণ্য ক্যানসারের কারণ নয়। একই সঙ্গে বহুল ব্যবহৃত তাদের বেবি পাউডারের ফর্মুলাও পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস সোমবার বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘কোনো ভিত্তি নেই’। তবে দীর্ঘদিনের এ বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করতেই প্রতিষ্ঠানটি সমঝোতার পথে হাঁটতে রাজি হয়েছে।

জেঅ্যান্ডজে জানিয়েছে, প্রস্তাবিত সমঝোতার আওতায় প্রায় ৭৬ হাজার মামলা নিষ্পত্তি করা হবে, যা ট্যালক-সংক্রান্ত অবশিষ্ট অধিকাংশ দাবিকে অন্তর্ভুক্ত করবে। আগামী বছর সর্বোচ্চ ৩ বিলিয়ন ডলার পরিশোধের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৮ সালের আগে এ ছাড়া অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ করতে হবে না বলেও জানিয়েছে তারা।

তবে এই সমঝোতা কার্যকর হতে হলে অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতে চলমান ডিম্বাশয়ের ক্যানসার-সংক্রান্ত দাবিগুলোর অন্তত ৯৫ শতাংশের প্রতিনিধিত্বকারী আইনজীবী প্রতিষ্ঠানগুলোর সম্মতি প্রয়োজন হবে বলে জানিয়েছে জেঅ্যান্ডজে।

এক বিবৃতিতে এরিক হাস বলেন, আদালতে এ পর্যন্ত যেসব মামলার শুনানি হয়েছে, তার বেশির ভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি জয়ী হয়েছে। তাই আরও মামলা চললেও শেষ পর্যন্ত ‘আইনি লড়াই চালিয়ে গেলে আমরা জয়ী হতাম’— এ ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।

তিনি আরও বলেন, প্রস্তাবিত এই সমাধান ‘প্রতিষ্ঠানটিকে এই অধ্যায়ের ইতি টানতে সহায়তা করবে’ এবং জেঅ্যান্ডজেকে ‘মানুষের জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা-যন্ত্র উদ্ভাবনের মূল লক্ষ্যেই মনোযোগ ধরে রাখতে সক্ষম করবে।’

উত্তর আমেরিকার বাইরে জনসনস বেবি পাউডার-সংক্রান্ত দায় এখন জেঅ্যান্ডজের সাবেক ভোক্তা স্বাস্থ্যসেবা বিভাগ কেনভিউয়ের হাতে। ২০২২ সালে জেঅ্যান্ডজে থেকে পৃথক করা হয় প্রতিষ্ঠানটিকে। কেনভিউর মালিকানায় রয়েছে ব্যান্ড-এইড, লিস্টারিন ও ক্যালপলসহ বেশ কয়েকটি পরিচিত ব্র্যান্ড।

জেঅ্যান্ডজের ট্যালকমভিত্তিক বেবি পাউডারের বিরুদ্ধে মামলা শুরু হয় ২০০৯ সালে। চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এক রায়ে জেঅ্যান্ডজের পক্ষে অবস্থান নেয়। আদালত প্রশ্ন তোলে, পৃথক বাদীরা আদৌ প্রমাণ করতে পেরেছেন কি না যে তাদের ডিম্বাশয়ের ক্যানসারের সরাসরি কারণ ছিল ট্যালক।

ট্যালক হলো ম্যাগনেশিয়াম, সিলিকন, অক্সিজেন ও হাইড্রোজেন দিয়ে গঠিত একটি প্রাকৃতিক খনিজ, যা মাটি থেকে উত্তোলন করা হয়। এই খনিজকে প্রক্রিয়াজাত ও সূক্ষ্ম গুঁড়ো করে তৈরি করা হয় ট্যালকম পাউডার, যা দীর্ঘদিন ধরে বেবি পাউডারসহ বিভিন্ন প্রসাধনীতে ব্যবহৃত হয়ে আসছে। ট্যালক প্রায়ই অ্যাসবেস্টসের খনির স্তরের কাছাকাছি পাওয়া যায়। অ্যাসবেস্টস ক্যানসার সৃষ্টিকারী পদার্থ হিসেবে সুপরিচিত।

জেঅ্যান্ডজের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে ভোক্তা ও তাদের স্বজনদের অভিযোগ, অ্যাসবেস্টসের দূষণের কারণে প্রতিষ্ঠানটির ট্যালকমভিত্তিক পণ্য ক্যানসারের কারণ হয়েছে। তবে জেঅ্যান্ডজে বারবার এসব অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ ঘোষণায় প্রতিষ্ঠানটি বলেছে, ‘গবেষণায় দেখা গেছে, ট্যালক নিরাপদ, এতে অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যানসার সৃষ্টি করে না।’

২০২২ সালে জেঅ্যান্ডজে ঘোষণা দেয়, তারা বিশ্ব জুড়ে ট্যালকমভিত্তিক বেবি পাউডার উৎপাদন ও বিক্রি বন্ধ করবে। এই ঘোষণার দুই বছরেরও বেশি আগে যুক্তরাষ্ট্রে পণ্যটির বিক্রি বন্ধ করেছিল প্রতিষ্ঠানটি।

সে সময় জেঅ্যান্ডজে জানিয়েছিল, ‘বিশ্বব্যাপী আমাদের পণ্যের পোর্টফোলিও মূল্যায়নের অংশ হিসেবে আমরা বাণিজ্যিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, পুরো বেবি পাউডার পোর্টফোলিওকে কর্নস্টার্চভিত্তিক পণ্যে রূপান্তর করা হবে।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement