ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকায় যা বললেন শি জিনপিং

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জুন ২০২৫, ১৬: ১৪

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার কড়া সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরোধিতা করে বুধবার এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ ছিল সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।

শি লেখেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও সামরিক কার্যক্রমে আট ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। এতে হাজার হাজার মার্কিন সেনা প্রাণ হারিয়েছে বা গুরুতর আহত হয়েছে। অন্যদিকে, এই সংঘাতে প্রাণ গেছে লাখ লাখ মানুষের। এসব মূল্য দেয়ার পরও কোনো স্থিতিশীলতা আসেনি।

এর আগে, ট্রাম্প তেহরানে বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছিলেন। এর সমালোচনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন বলেন, ‘আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো ও হুমকিতে পরিস্থিতির সমাধান হয় না। বরং এগুলো সংঘাতকে আরও বাড়াবে ও ছড়িয়ে দেবে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানিদের ট্রেন ভ্রমণে ইসরায়েলি সেনাবাহিনীর সতর্কতা

সেনাবাহিনীর ফারসি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় আইডিএফ ইরানের মানুষকে “নিজেদের নিরাপত্তার স্বার্থে” সারা দেশে “ইরান সময় রাত ৯টা পর্যন্ত” ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।

৫ ঘণ্টা আগে

ন্যাটোতে যুক্তরাষ্ট্রকে ধরে রাখার আশা হারাচ্ছে ইউরোপীয় মিত্ররা

চলমান প্রেক্ষাপটে ন্যাটোকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এই জোটের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। ন্যাটোতে যুক্তরাষ্ট্রকে ধরে রাখা যাবে কি না, তা নিয়েই সন্দিহান হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা।

১১ ঘণ্টা আগে

ইসরায়েলের ‘ভুল টার্গেট’, সস্ত্রীক নিহত লেবাননের বিরোধী দলের নেতা

ইসরায়েলি হামলায় নিহত পিয়েরে মুভাদ লেবাননের অন্যতম খ্রিষ্টান সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টির সিনিয়র নেতা। হামলায় আরও নিহত হয়েছেন তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ।

১৮ ঘণ্টা আগে

সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করে নিতাম: ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘আমার হাতে যদি সুযোগ থাকত, তাহলে আমি কী করতাম? আমি সেখান থেকে তেল নিয়ে আসতাম। কারণ নিয়ে আসার জন্যই ওখানে (তেল) আছে। আমরা যদি সেটা করতে চাই, তাহলে তারা কিছুই করতে পারবে না।’

১৮ ঘণ্টা আগে