ডেস্ক, রাজনীতি ডটকম

ওমানে পরিবার নিয়ে ভ্রমণে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও কয়েকজন সদস্য।
শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ওমানের সালালাহ শহরের তামরিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে হঠাৎ একটি উটের সংঘর্ষ হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের শফিউল আলমের একমাত্র সন্তান মোহাম্মদ সাকিবুল হাসান সবুজ (২২), তার মা বিলকিস আক্তার (৫৫) এবং বোনের স্বামী মোহাম্মদ দিদারুল আলম (২৮)।
বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনায় সাকিবুলের স্ত্রী উম্মে সালমা রিতা, তার শিশু কন্যা, বোন এবং ভাগিনা গুরুতর আহত হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমান প্রবাসী সাকিব তার মা, স্ত্রী, বোন, ভাগিনা ও বোনের জামাইকে সঙ্গে নিয়ে সালালাহ এলাকায় ভ্রমণে যান। সেখানে হজরত আইয়ুব (আ.)-এর মাজার জিয়ারতসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে তারা নিজ গন্তব্য হামিরিয়ায় ফিরছিলেন। গাড়িটি সাকিব নিজেই চালাচ্ছিলেন।
ওমান প্রবাসী মানব কল্যাণ পরিষদের সহসভাপতি মো. তানিম জানান, ফেরার পথে তামরিত এলাকায় হঠাৎ একটি উট চলন্ত গাড়ির সামনে চলে আসে। এ সময় গাড়িটি উটের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সাকিব, তার মা বিলকিস আক্তার এবং দিদারুল আলমের মৃত্যু হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে