ডেস্ক, রাজনীতি ডটকম

আফ্রিকার দেশ নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সীমান্তবর্তী ইয়োবোর একটি বাজারে দেশটির বিমানবাহিনীর চালানো হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়ে অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রোববার জামফারার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে এই ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটে। মাত্র এক মাসের ব্যবধানে একই বাজারে দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী হামলায় হতাহতের ঘটনা ঘটল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, আহতদের জুরমি ও নিকটবর্তী শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। তবে নাইজেরিয়ার সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে থেকেই
দেশটির সেনাবাহিনী দাবি করে আসছে, তারা শুধুমাত্র সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় হামলা চালায়। এতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয় না।
প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যামনেস্টি জানায়, রোববার দুপুরে ওই এলাকায় একাধিক সামরিক বিমান আকাশে চক্কর দিতে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা পর বিমানগুলো ফিরে এসে জনাকীর্ণ বাজারে অতর্কিত হামলা চালায়। মুহূর্তেই বাজারটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
এর আগে গত এপ্রিলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় জিলি এলাকায় সাপ্তাহিক বাজারে অনুরূপ বিমান হামলায় প্রায় ২০০ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনারও তদন্ত চলছে বলে জানায় সামরিক কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান ও বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ক্রমেই বাড়ছে বলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির সেনাবাহিনী একদিকে সশস্ত্র দস্যু গোষ্ঠী, অন্যদিকে দীর্ঘদিনের ইসলামি বিদ্রোহ দমনে অভিযান চালাচ্ছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এ ধরনের ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। সশস্ত্র বিদ্রোহী, দস্যু এবং সামরিক বাহিনী—সব পক্ষের সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
সংস্থাটি আরও বলেছে, এই হামলা বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবহেলার ইঙ্গিত দেয় এবং এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে তদন্ত করা উচিত। সূত্র: রয়টার্স
রাজনীতি/একে

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২১ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে