ডেস্ক, রাজনীতি ডটকম

জার্মানির প্রতি প্রায় চারটি কোম্পানির মধ্যে একটি দক্ষ কর্মীর সংকটে ভুগছে। শুধু তাই নয়, সময়ের সঙ্গে সঙ্গে এ সংকট বেড়েই চলেছে, যা গত তিন মাসেই বেড়েছে ২ শতাংশ। মিউনিখভিত্তিক সংস্থা ইফো ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এর মধ্যে টেলিযোগাযোগ, কনসালট্যান্সি ও এডিটিং খাতের কোম্পানিগুলো সবচেয়ে বেশি দক্ষ কর্মীর সংকটে ভুগছে।
ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, শুক্রবার (২১ আগস্ট) ওই জরিপটি প্রকাশ করেছে ইনফো ইনস্টিটিউট। জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।
দক্ষ শ্রমিকের ঘাটতির বিষয়ে জার্মানির কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদি গড় হার অবশ্য এর চেয়েও বেশি— ৩১ দশমিক ৭ শতাংশ।
ইফো ইনস্টিটিউটের গবেষক ডারিয়া শালার বলেন, বর্তমানে জার্মানির অর্থনীতি কিছুটা দুর্বল হয়ে পড়ায় দক্ষ কর্মীদের চাহিদাও কিছুটা সীমিত। তবে তিনি মনে করেন, জার্মানির অর্থনীতি যখন ঘুরে দাঁড়াবে, তখন দক্ষ কর্মীর সংকট আবারও উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জার্মানিতে এই মুহূর্তে দক্ষ কর্মীর চাহিদা সবচেয়ে বেশি টেলিযোগাযোগ খাতে। সেখানে ৩১ দশমিক ১ শতাংশ কোম্পানিতে দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে, গত এপ্রিলে এ ঘাটতি ছিল ১৬ দশমিক ৩ শতাংশ কোম্পানিতে। এ ছাড়া কনসালট্যান্সি এবং অডিটিং খাতের প্রায় ৬৫ শতাংশ কোম্পানি দক্ষ শ্রমিকের সংকটের মুখে রয়েছে, যা আগে ছিল ৫২ দশমিক ৪ শতাংশ কোম্পানিতে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে