বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডেস্ক, রাজনীতি ডটকম
বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডারের সন্ধান মেলার ঘটনা তদন্ত করছে জার্মানির ফেডারেল প্রসিকিউটররা। ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনের কাছে একটি জঙ্গলে মাটির নিচে অস্ত্রের গোপন ভাণ্ডারের সন্ধান মেলার ঘটনায় রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ ঘনীভূত হয়েছে। ঘটনাটি তদন্ত করছে দেশটির ফেডারেল প্রসিকিউটররা। এ ঘটনায় রোমানিয়ায় থাকা এক সন্দেহভাজনকে জার্মানিতে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট শুক্রবার (২১ আগস্ট) ওই গোপন অস্ত্র ভাণ্ডারের হদিস পাওয়ার কথা জানান।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় এক বছর আগে বার্লিনের উপকণ্ঠের একটি জঙ্গল থেকে দুটি হ্যান্ডগান ও গুলি উদ্ধার করে জার্মান কর্তৃপক্ষ। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা একটি সূত্রের কাছ থেকে তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়েছিল।

জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেল ও সুদডয়চে সাইটুংয়ের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে, অস্ত্রের ভাণ্ডারটি রুশ গোয়েন্দাদের জার্মান মাটিতে হত্যাকাণ্ড চালানোর সম্ভাব্য পরিকল্পনার অংশ কি না, তা নিয়ে কয়েক মাস ধরে গোপন তদন্ত চলেছে।

ডোব্রিন্ট জানান, অস্ত্র উদ্ধারের পর সেগুলো সরিয়ে না নিয়ে অকার্যকর করে ঘটনাস্থলেই রেখে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল— ইলেকট্রনিক নজরদারির মাধ্যমে কেউ সেগুলো নিতে আসে কি না, তা শনাক্ত করা। তবে কয়েক মাসেও কেউ অস্ত্র সংগ্রহ করতে না আসায় তদন্তকারীরা ধারণা করেন, অস্ত্রের ভাণ্ডারটির সন্ধান পাওয়ার খবর সংশ্লিষ্ট এজেন্ট বা এজেন্টরা জেনে গেছে এবং এটি এখন ‘মৃত’ হয়ে গেছে।

রোমানিয়ায় থাকা সন্দেহভাজনকে ডোব্রিন্ট ‘নিচু স্তরের এজেন্ট’ হিসেবে অভিহিত করেছেন। চলতি বছর এ ধরনের আরও কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

জার্মান গোয়েন্দা সংস্থার প্রধান সিনান সেলেন এর আগে সতর্ক করে বলেছেন, রুশ গোয়েন্দারা জার্মানিতে আরও আগ্রাসী কৌশল গ্রহণ করছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের নির্বাহী, নির্বাসিত রুশবিরোধী ব্যক্তি এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ সমর্থকরা।

অস্ত্রের ভাণ্ডারটির সঙ্গে ইউক্রেনগামী সরবরাহব্যবস্থায় রুশ নাশকতার অভিযোগের যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে পোল্যান্ডে কয়েকজনকে আটক করা হয়েছিল, যাদের বিরুদ্ধে বিস্ফোরক বা অগ্নিসংযোগকারী উপাদান ডাকযোগে পাঠানোর পরিকল্পনার অভিযোগ ওঠে। ২০২৪ সালে ডিএইচএলের একটি প্যাকেজে থাকা অগ্নিবোমা লিপজিগ বিমানবন্দরে একটি কার্গো কনটেইনারে বিস্ফোরিতও হয়েছিল।

এদিকে চলতি মাসে জার্মান ড্রোন নির্মাতা দোনাউস্টালের প্রধান স্টেফান থুমানকে হত্যার রুশ পরিকল্পনার খবর প্রকাশিত হয়। এর আগে জার্মান অস্ত্র নির্মাতা রাইনমেটালের প্রধান আরমিন পাপারগারকে হত্যার একটি রুশ ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা নস্যাৎ করেছিল বলে খবর প্রকাশিত হয়।

রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোতে নাশকতা, হামলা বা ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বারবার অস্বীকার করেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement