কলকাতার হোটেলে আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯: ৫৩
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

কলকাতার বিখ্যাত ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ওই হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই হোটেলের বিভিন্ন কক্ষে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর আগুন পাশের আরও কয়েকটি হোটেলেও ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

উদ্ধারকারী দল জানায়, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছেন।

ফায়ার সার্ভিসসূত্রে জানা গেছে, নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক ছিলেন। চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের শরীরে বড় ধরনের পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। অগ্নিকাণ্ডে অসুস্থ আরও বেশ কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। কিন্তু হোটেলটি সরু গলির ভেতরে হওয়ায় দমকলের গাড়ি ভেতরে ঢুকতে বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে দমকলকর্মী ও স্থানীয় উদ্ধারকারীরা হোটেল থেকে প্রায় ৬০ জনকে নিরাপদে বের করে আনেন।

দমকল বাহিনীর প্রাথমিক ধারণা—শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের মতে, ঘটনার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমে ছিলেন। হোটেলের যাতায়াতের পথ সরু হওয়ায় আগুন লাগার পর তাড়াহুড়ো করে বের হতে গিয়ে চরম বিশৃঙ্খলা ও হুড়োহুড়ি তৈরি হয়।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও আলামত সংগ্রহের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement