ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সম্ভাব্য শত্রুপক্ষের আকাশ হামলার আশঙ্কায় স্বল্প সময়ের জন্য জরুরি সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। তবে সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই বিপদ কেটে গেছে বলে জানিয়ে তা প্রত্যাহার করা হয়।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার বাসিন্দাদের কাছে সতর্কবার্তাটি পাঠানো হয়। মক্কায় এ ধরনের সতর্কবার্তা জারির ঘটনা এটিই প্রথম। তবে কী ধরনের আকাশ হামলার আশঙ্কা তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মক্কা মুসলিমদের কাছে বিশ্বের সবচেয়ে পবিত্র নগরী এবং এখানেই পবিত্র কাবা শরিফ অবস্থিত। ফলে নগরীটির নিরাপত্তা নিয়ে যেকোনো জরুরি সতর্কতা বিশেষ গুরুত্ব বহন করে।
মক্কার আগে মঙ্গলবার সৌদি আরবের আরও কয়েকটি এলাকাতেও একই ধরনের সতর্কতা জারি করা হয়। এর মধ্যে ছিল জেদ্দা গভর্নরেট, তাইফ, আবহা, জাজান প্রদেশ, আল উলা গভর্নরেট ও ইয়ানবু।
সতর্কতা কার্যকর থাকা অবস্থায় এসব এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পাশাপাশি খোলা জায়গা, জানালা, কাচের দরজা বা অন্যান্য কাচের কাঠামো, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকতে বলা হয়। বাইরে থাকা ব্যক্তিদের দ্রুত নিকটবর্তী ভবনে আশ্রয় নিতে বলা হয়। ভবনে ঢোকার সুযোগ না থাকলে শক্ত কোনো প্রতিবন্ধকতা বা মজবুত আড়ালের পেছনে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই দেশটির পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ ধরনের সতর্কতা জারি করা হলো। সাম্প্রতিক সময়ে সৌদি শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতিরা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি বাহিনী।
একই সময়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুতিদের নিয়ন্ত্রণও বাড়ছে। গত বৃহস্পতিবার তারা মোখা বন্দরনগরীর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। পরদিন বাব আল-মান্দেব প্রণালির মায়ুন দ্বীপ দখল করে। এরপর সোমবার দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপের নিয়ন্ত্রণও নেয় গোষ্ঠীটি। ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী হানিশ দ্বীপপুঞ্জ থেকে পিছু হটার পর দ্বীপ দুটি হুতিদের নিয়ন্ত্রণে যায়।
মোখা বন্দর ও মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ হারানোকে সরকারি বাহিনীর জন্য একটি ‘বেদনাদায়ক পরাজয়’ বলে স্বীকার করেছেন ইয়েমেনের এক কর্মকর্তা। তবে লোহিত সাগর উপকূলে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেন সরকার।
আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব। বৈশ্বিক তেল ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে। ফলে এই এলাকায় হুতিদের নিয়ন্ত্রণ বাড়ায় লোহিত সাগরে জাহাজ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে সরকারি বাহিনীর পাল্টা হামলার পাশাপাশি সৌদি আরবের ভেতরেও হুতিদের হামলা অব্যাহত রয়েছে। সৌদি জ্বালানি অবকাঠামো ও লোহিত সাগরে চলাচলকারী তেলবাহী জাহাজে হামলার কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামের ওপরও চাপ তৈরি হচ্ছে।
সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে একাধিক ড্রোন হামলার পর নিরাপত্তার স্বার্থে দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাগদাদকে সতর্ক করেছে রিয়াদ। বৃহস্পতিবার সকালে এসব হামলা চালানো হয় এবং এতে কয়েকজন আহত হয়েছেন বলে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে।
শনিবার আরব নিউজের খবরে বলা হয়েছে, হামলার পরপরই পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং এর অবস্থা যাচাই করতে জরুরি ও বিশেষায়িত কারিগরি দল মোতায়েন করা হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব কাজ করছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করা হয়েছে। পরিস্থিতির আরও কোনো পরিবর্তন হলে তা জানানো হবে।

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে
ইরান যুদ্ধের মধ্যেই নিজেদের মধ্যে ঐক্যের বার্তা দিলো ব্রিকস। পশ্চিমা নিষেধাজ্ঞা, একতরফা বাণিজ্যনীতি ও সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আরও অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরু বিশ্বব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে ১১ দেশের জোটটি। তবে দুই দিনের নয়াদিল্লি সম্মেলনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকল— ব্রিকস কি সত্যিই পশ্চিমা
১ দিন আগে