ইরানে দুই বিচারককে গুলি করে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানে গুলি করে সুপ্রিমকোর্টের দুই বিচারককে হত্যা করা হয়েছে। তারা দুজনই জ্যেষ্ঠ বিচারক ছিলেন। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের কাছে এ ঘটনা ঘটে।

বিবিসি পার্সিয়ান জানিয়েছে, নিহত দুই বিচারক হলেন মোহাম্মদ মোগিসেহ এবং আলী রাজিনি। তাদের হত্যার বিষয়টি দেশটিতে বিচারকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। তারা দুজন আদালতের দুটি আলাদা বিভাগের দায়িত্বে ছিলেন।

সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হামলায় তিন বিচারককে টার্গেট করা হয়েছিল। এরমধ্যে দুজন নিহত হলেও, অপর একজন বেঁচে গেছেন। তবে হামলাকারী হামলার পরপরই আত্মহত্যা করে। এ মুহূর্তে তার পরিচয় এবং হামলার কারণ জানার চেষ্টা চলছে।

বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, হামলার ঘটনা ঘটেছে তেহরানের আর্ক স্কয়ারে। এ ঘটনার পর বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের কাছে কীভাবে হামলাকারী পৌঁছাল সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, “হত্যার ঘটনা ঘটিয়েছে এক সশস্ত্র হামলাকারী। আদালতের বাইরে বিচারকদের হত্যার পর সে নিজেকে হত্যা করে। এ দুই বিচারক জাতীয় নিরাপত্তা অপরাধ, সন্ত্রাসবাদ এবং গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে লড়াই করছিলেন। তারা দুজন ছিলেন অভিজ্ঞ এবং সাহসী।” বিবৃতিতে বিচার বিভাগ আরও বলেছে, “প্রাথমিক তদন্তে জানা গেছে সুপ্রিম কোর্টে হামলাকারীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এছাড়া আদালতে ভিজিটর হিসেবেও যায়নি।”

সূত্র: বিবিসি পার্সিয়ান

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১১ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৩ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

২০ ঘণ্টা আগে