আগ্রাসন হলে দৃঢ় জবাবের হুঁশিয়ারি ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, পরবর্তী সময়ে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় ও সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে।

বিবৃতিতে কাউন্সিল ইরানি জনগণের ‘সচেতনতা, স্থিতিস্থাপকতা এবং ঐক্য’র প্রশংসা করে বলেছে যে ‘শত্রুদের পরাজয়’ ইরানিদের ‘দৃঢ় সংকল্প, কৌশলগত ধৈর্য ও অপমান বা একতরফা আপস মেনে নিতে অস্বীকৃতির’ ওপর নির্ভরশীল।

বিবৃতিতে ইরান ও তার বাহিনীর ইরানের ওপর আক্রমণের প্রতিশোধ হিসেবে ‘নির্ধারক এবং পরিকল্পিত আঘাত’ হানারও প্রশংসা করা হয়েছে।

এর কিছুক্ষণ আগেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন। সেখানে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন যে, ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবে তারাও হামলা বন্ধ করবে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। আনুষ্ঠানিকভাবে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছুক্ষণ পরেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে’। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয়, এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১৪ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১৫ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১৬ ঘণ্টা আগে