ইরান যুদ্ধ নিয়ে চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

ডেস্ক, রাজনীতি ডটকম
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই (বাঁয়ে) ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (ডানে)। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলোচনা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র। তারা ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন।

চীন এই প্রচেষ্টায় সমর্থন জানিয়ে পাকিস্তানের প্রশংসা করেছে। আজ শুক্রবার (২৭ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছিল। তবে ইরান তা প্রত্যাখ্যান করে তাদের পাঁচ শর্ত তুলে ধরেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে আলোচনার পর ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগে টুইটার) বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যসহ বিস্তৃত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করছি।’

ইসহাক দার আরও জানান, ‘অবিলম্বে উত্তেজনা কমানো, শান্তি আলোচনার পুনরায় শুরু করা, বেসামরিক মানুষের সুরক্ষা, নৌযান চলাচলের নিরাপত্তা এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্য নিশ্চিত করার প্রচেষ্টাগুলোর প্রতি আমরা সমর্থন অব্যহত রাখতে সম্মত হয়েছি।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া হুঁশিয়ারি

বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ‘বন্ধ’ ঘোষণা করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, এ প্রণালি দিয়ে যাতায়াতের চেষ্টা করলে জাহাজগুলোকে ‘কঠোর ব্যবস্থা’র মুখে পড়তে হবে।

৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে চালকবিহীন-আত্মঘাতী নৌ ড্রোন মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে চালকবিহীন ‘ড্রোন স্পিডবোট’ বা নৌ ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

১১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের তিন কৌশল, বেকায়দায় যুক্তরাষ্ট্র

জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েন ও তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহাড়ায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি।

১১ ঘণ্টা আগে