তাইওয়ানের কাছে ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
তাইওয়ানের কাছে ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতীকী ছবি

তাইওয়ানের কাছে প্রায় ১১ বিলিয়ন বা ১১০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। উন্নত রকেট লঞ্চারসহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এসব অস্ত্রের মধ্যে।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের অনুমোদন পেলেই অস্ত্র বিক্রির এই প্যাকেজ নিয়ে আর কোনো বাধা থাকবে না। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার পর এর আগেও এক ধাপে অস্ত্র বিক্রি করেছিল যুক্তরাষ্ট্র।

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির এ উদ্যোগকে ট্রাম্পের যুক্তরাষ্ট্র-চীন বিরোধপূর্ণ সম্পর্ক নিয়ে ট্রাম্পের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ স্বশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে থাকে চীন। সামরিক মহড়া এবং নিয়মিত জলসীমা ও আকাশসীমায় অনুপ্রবেশের মাধ্যমে দ্বীপরাষ্ট্রটির ওপর চীন চাপ বাড়িয়ে আসছে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, এই চুক্তি দ্বীপটিকে ‘দ্রুত শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে’ সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে বেইজিংয়ের সঙ্গে, যা তাইওয়ানের সঙ্গে নেই। দুই দেশের সঙ্গে তারা দীর্ঘদিন ধরে তারা সূক্ষ্ণ কূটনৈতিক ভারসাম্যও বজায় রেখে চলেছে। তবে যুক্তরাষ্ট্র এখনো তাইওয়ানের শক্তিশালী মিত্র ও দ্বীপটির সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী।

চীন ট্রাম্প প্রশাসনের এ ঘোষণায় কোনো মন্তব্য করেনি। তবে গত মাসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছিল, নভেম্বরের আগের একটি চুক্তি, যেখানে ৩৩ কোটি ডলারের যুদ্ধবিমান ও অন্যান্য বিমান যন্ত্রাংশ বিক্রি করার কথা ছিল, সেটি গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করেছে।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে জো বাইডেন প্রশাসনও তাইওয়ানের কাছে নিয়মিত অস্ত্র বিক্রি করেছে। ওই সময়ে মোট ১৯ দফায় অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র। তবে এগুলোর মোট পরিমাণ ছিল ৮৩৮ কোটি টাকা। ট্রাম্প প্রশাসন এক দফাতেই ওই ১৯ দফার চেয়ে ৩১ শতাংশ বেশি দামের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে।

এর আগে প্রেসিডেন্ট পদে প্রথম মেয়াদে ট্রাম্প তাইওয়ানের কাছে মোট এক হাজার ৮৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিলেন, যার মধ্যে সবচেয়ে বড় প্যাকেজ ছিল ৮০০ কোটি ডলারের।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৮ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২০ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে