ভারত বাঁধ ছেড়ে দেওয়ায় বাংলাদেশে বন্যা: জাতিসংঘ

ডেস্ক, রাজনীতি ডটকম
জাতিসংঘ মহাসচিব এর মুখপাত্র স্টিফেন ডুজারিক

জাতিসংঘ মহাসচিব এর মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ভারত-বাঁধ ছেড়ে দেওয়ায় উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বৃষ্টিতে বাংলাদেশে বন্যা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ডুজারিক বলেন, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে।

জাতিসংঘ আগেই জানিয়েছে, বাংলাদেশে ঘূর্ণিঝড় ও মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথমবারের মতো মানবিক সহায়তা পরিকল্পনা গত মাসে চালু করেছে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো। এর লক্ষ্য ১২ লাখ মানুষকে সহায়তা করা। এখন পর্যন্ত প্রায় সাত লাখ মানুষের কাছে তারা সহায়তা পৌঁছাতে পেরেছে।

প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক বলেন, তিনি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করবেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত দেড় সপ্তাহে বাংলাদেশে হাজারো মামলা, হত্যা মামলা, দুর্নীতির মামলা হয়েছে...। তখন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘দুঃখিত। আমি প্রশ্নটি বুঝতে পারিনি।’

প্রশ্নকারী আবার বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রায় ৫০ লাখ বাংলাদেশির বিরুদ্ধে হাজারের বেশি হত্যা ও দুর্নীতির মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান আছেন। যিনি দেশের বাইরে আছেন। এ ছাড়া আসামিদের মধ্যে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘ঠিক আছে। কিন্তু প্রশ্নটা কী?’ প্রশ্নকারী বলেন, এই প্রক্রিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে ভিন্নমতের ব্যক্তিদের দমন করার কৌশলের ব্যবহার নিয়ে জাতিসংঘের কোনো উদ্বেগ আছে কি?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ, যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, তারা আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে যা যা করা যায়, তা করবে।’

আরেক প্রশ্নে ওই সাংবাদিক বলেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহ হলো। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। পুলিশ বাহিনীর সদস্যরা এখনো স্বস্তিতে দায়িত্বে ফিরতে পারেননি।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশে যা কিছু ঘটছে, তার প্রতিটি বিষয়ে, ঘণ্টায় ঘণ্টায় তিনি প্রতিক্রিয়া জানাতে পারেন না। তিনি মনে করেন, প্রশ্নকারীর প্রথম প্রশ্নে যে উত্তর তিনি দিয়েছেন, তা তাঁর দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য।

প্রশ্নকারী বলেন, এবার প্রশ্ন বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে। মুখপাত্র ইতিমধ্যে এ বিষয়ে কথা বলেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, হ্যাঁ, তিনি বন্যা নিয়ে বলেছেন। প্রশ্নকারী বলেন, বাংলাদেশ আর্থিক ও খাদ্য সহায়তা পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংঘের আছে কি? জবাবে মুখপাত্র ডুজারিক বলেন, তিনি ইতিমধ্যে বলেছেন, জাতিসংঘের মানবিক কার্যক্রম বাংলাদেশে আছে। তারা ইতোমধ্যে সাত লাখ মানুষকে সহায়তা দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement